রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Nitin Nabin | ‘মঞ্চ ছেড়ে রাস্তায় নামুন’, বঙ্গ বিজেপি সাংসদদের কড়া দাওয়াই নীতিন নবীনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপির রণকৌশলে বড়সড় বদল আনতে চলেছে দিল্লি (Delhi)। এবার কেবল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বৈঠক বা বড় মঞ্চে ভাষণ নয়, বিজেপি নেতাদের সরাসরি মানুষের দুয়ারে পৌঁছানোর কড়া নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সরকারি বাসভবনে বাংলার বিজেপি সাংসদদের নিয়ে আয়োজিত আড়াই ঘণ্টার এক ম্যারাথন বৈঠকে এই নয়া দাওয়াই দেন তিনি।

বৈঠকে নীতিন নবীন স্পষ্ট করে দেন যে, বড় বড় সভার চেয়ে এখন ‘পায়ে হেঁটে’ জনসংযোগই বেশি জরুরি। তাঁর মতে, নেতাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে হলে মানুষের ভিড়ে মিশে যেতে হবে। সাংসদদের প্রতি তাঁর নির্দেশ, বড় মঞ্চের বদলে ছোট ছোট সভা এবং পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে।মানুষের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগ এবং প্রত্যাশা কী, তা সশরীরে গিয়ে বুঝতে হবে। তবেই রাজনৈতিক লড়াইয়ে জেতা সম্ভব।

সংগঠন চাঙ্গা করতে মোদি সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে বড় রাজনৈতিক হাতিয়ার করার পরামর্শ দিয়েছেন নবীন। যাঁরা ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের বাড়িতে গিয়ে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ইতিবাচক অভিজ্ঞতাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে বিরোধীদের প্রচারের মোকাবিলা করার কৌশল বাতলে দেন তিনি।

এই বৈঠক থেকে পরিষ্কার যে, ছাব্বিশের লড়াইয়ে বিজেপি এবার অনেক বেশি আন্দোলননির্ভর ও আক্রমণাত্মক পথে হাঁটতে চাইছে। সাংসদদের পারফরম্যান্স যে এবার সরাসরি দিল্লির কড়া নজরদারিতে থাকবে, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে, মঞ্চের মোহ ত্যাগ করে রাজপথকেই এখন পাখির চোখ করছে গেরুয়া শিবির।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Siliguri | পাড়ে দাঁড় করানো স্কুটার, চিঠি লিখে রেখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির

শিলিগুড়ি: প্রকাশ্য দিবালোকে মহানন্দা ক্যানেলে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার...

Tollygunge | শিবরাত্রির সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন যশ-নুসরত-সায়ন্তিকারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিবরাত্রির পুণ্য লগ্নেই বড়সড়ো অগ্নিকাণ্ডের...