Nitin Nabin | ‘বিজেপিকে জেতাতে জান লড়িয়ে দিন’ পুরাতন মালদা থেকে পরিবর্তনের ডাক নীতিন নবীনের

শেষ আপডেট:

পুরাতন মালদা: পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের কড়া সমালোচনা করে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। বৃহস্পতিবার পুরাতন মালদার (Old Malda) একটি হোটেলে আয়োজিত দলীয় সভায় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে শিল্প ধ্বংস, নারী নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে একের পর এক তোপ দাগেন।

নীতিন নবীন দাবি করেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের ‘মা, মাটি, মানুষ’—তিনটিই আজ বিপন্ন। তাঁর কথায়, “রাজ্যের মায়েরা আজ সুরক্ষিত নন, মাটির দখল নিয়েছে অনুপ্রবেশকারীরা আর মানুষ আজ কর্মহীন।” রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময়ের উন্নত এই রাজ্যে শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। যুবসমাজের কাছে চাকরির কোনো সুযোগ নেই, সাধারণ মানুষের এখন একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে সরকারি ‘ভাতা’।

বাংলার শিল্প-সংস্কৃতি এবং ক্রীড়া জগতের ঐতিহ্য নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধতে ছাড়েননি তিনি। নীতিন নবীনের অভিযোগ, তৃণমূলের জমানায় রাজ্যের সমৃদ্ধ কলা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উন্নতির সমস্ত সম্ভাবনা মুছে গিয়েছে। এই অচলাবস্থা কাটাতে কর্মীদের ‘জান’ লড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

পশ্চিমবঙ্গকে ফের উন্নয়নের পথে ফেরাতে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাত শক্ত করার ডাক দেন নীতিন নবীন। তিনি বলেন, “রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আনুন। বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে বিজেপিকে ক্ষমতায় আনাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।”

এদিন তাঁর এই সভাকে কেন্দ্র করে মালদার বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আগামী দিনে জেলা জুড়ে আরও জোরালো আন্দোলনের রূপরেখা তৈরি করতে কর্মীদের নির্দেশ দেন তিনি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

National Street Theatre Day | পথনাটক দিবস: সফদর হাশমি থেকে বাদল সরকার—স্মৃতি ও সংগ্রামের এক অনন্য কোলাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ১২ এপ্রিল, জাতীয় পথনাটক...

Siliguri | দিনশেষে ক্লান্ত শরীর, তবুও লড়াই জারি! নীরবে লালঝান্ডার জোগান দিচ্ছে মহিলা ব্রিগেড

তমালিকা দে, শিলিগুড়ি: ভোর পাঁচটায় তখনও সূর্যের আলো ঠিকমতো...