মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

‘নো রোড-নো ভোট’, দ্রুত রাস্তা তৈরির দাবি জিতি চা বাগানে

শেষ আপডেট:

নাগরাকাটা: আটকে আছে ৩ কিলোমিটার রাস্তার কাজ। এর ফল ভুগতে হচ্ছে আম আদমিকে। পরিস্থিতি এমনই যে চলাচলের অযোগ্য পথ দিয়ে কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে প্রায় ৬ হাজার মানুষকে। ক্ষুব্ধ বাসিন্দারা বৃহস্পতিবার রাস্তা আটকে বিক্ষোভ দেখান। উঠে আসে নো রোড-নো ভোটের স্লোগানও। ঘটনাটি নাগরাকাটার ভুটান সীমান্তের জিতি চা বাগানের। দ্রুত রাস্তা তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাগরাকাটার বিডিও বিপুল কুমার মণ্ডল জানান, ওই রাস্তাটি জিতি ও হোপ চা বাগানের অংশের মধ্যে পড়েছে। বাগান থেকে এনওসি আগেই মিলেছিল। তা জেলায় পাঠিয়েও দেওয়া হয়েছে। সমস্যা খতিয়ে দেখা হচ্ছে। বিডিও-র সংযোজন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। এলাকার বাসিন্দারা যদি একটি দাবিপত্র আমাদের কাছে পেশ করেন তবে তা যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ...

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭...

Gangarampur | অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

গঙ্গারামপুর: উচ্চমাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের পড়ুয়াদের ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা...