রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জিনস-লেগিংস-টি শার্ট নয়, ফর্মাল পোশাকেই অসমের স্কুলে আসতে হবে শিক্ষিকাদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার শিক্ষিকাদের পোশাক নিয়েও ফতোয়া অসমের স্কুলে। জিনস, টি-শার্ট, লেগিংস পরে আর স্কুলে পড়াতে আসা চলবে না। এলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। অসম সরকারের শিক্ষা দপ্তরের তরফে এহেন নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি স্কুল ও সরকার পরিচালিত স্কুলে মেনে চলতে হবে এই নির্দেশিকা।

নির্দেশিকায় শুধুমাত্র ফর্মাল পোশাকে স্কুলে আসার কথা বলা হয়েছে। গত ২০ মে শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় জানানো হয়েছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক তাঁদের ইচ্ছেমত পোশাক পরে আসছেন। যা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নয়। তাই শিক্ষকরা ফর্মাল শার্ট, প্যান্ট এবং শিক্ষিকারা সালোয়ার স্যুট, শাড়ি, মেখেলা-চাদর পরে স্কুলে উপস্থিত থাকতে পারবেন।

অসমের শিক্ষা মন্ত্রী বলেছেন, ‘শিক্ষার্থীদের জন্য আমাদের ইউনিফর্ম আছে, তাই শিক্ষকদেরও শালীন পোশাক পরে স্কুলে আসা উচিত।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘রিচার ছক্কা আমাকে অনুপ্রাণিত করে’, শিলিগুড়ির মঞ্চে ঘরের মেয়ের দাপট মনে করিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা মোদির  

শিলিগুড়ি: রাজনীতির ময়দানে লড়াইয়ের মাঝেও শিলিগুড়ির জনসভায় উঠে এল...

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...