শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Aishwarya Rai Bachchan | ঐশ্বর্যকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না অভিষেক! তবে কি বিবাহবিচ্ছেদের জল্পনাই সত্যি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বিবাহবিচ্ছেদের (Divorce rumours) পথে হাটছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। যদিও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন এই তারকা দম্পতি। কিন্তু ঐশ্বর্যর জন্মদিনেই যেন তা স্পষ্ট হয়ে গেল।

গতকাল অর্থাৎ ১ নভেম্বর ছিল ঐশ্বর্যর ৫১তম জন্মদিন। গতবছরও স্ত্রীর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যর ছবি পোস্ট করে লিখেছিলেন ‘শুভ জন্মদিন’ এবং পাশে ছিল লাল হৃদয়ের ইমোজি। যদিও গতবার জন্মদিনে স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে ছিলেন না অভিষেক। সেবার মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গেই কেক কেটেছিলেন অভিনেত্রী। তবে এবার ঐশ্বর্যর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছা জানাননি অভিষেক। যা দেখে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি সত্যিই অভিষেক ও ঐশ্বর্যর দাম্পত্যজীবনে চিড় ধরেছে।

প্রসঙ্গত, অনন্ত ও রাধিকার বিয়েতেও একসঙ্গে আসেননি অভিষেক ও ঐশ্বর্য। অভিষেক তাঁর গোটা পরিবারকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন ঐশ্বর্য ও আরাধ্যা। অন্যদিকে তাঁদের প্রবেশের কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে প্রবেশ করেন ঐশ্বর্য। সেসময় শোনা যাচ্ছিল শাশুড়ি ও ননদের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকায় তাঁদের সংসারে ভাঙন ধরেছে। তবে কিছুদিন ধরেই নতুন গুঞ্জনে শোনা যাচ্ছে ‘দসভি’ ছবির শুটিং চলাকালীণ নাকি অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তারপর থেকেই নাকি দুরত্ব তৈরি হয়েছে অভিষেক ও ঐশ্বর্যর মধ্যে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kangana Ranaut | “অক্ষয় কথাই বলে না!” কঙ্গনার ‘প্রেমে’ কেন সাড়া দেননি ‘ধুরন্ধর’ অভিনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর একটি...

Rang De Basanti | ফিরে এল ডিজে-করণ-আসলামরা! ২০ বছর পর ‘রং দে বাসন্তী’র রিইউনিয়নে চাঁদের হাট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সালটা ছিল ২০০৬। ভারতের যুবসমাজের...

Tara Sutaria | “সত্যিটা আমি আর আমার কাছের মানুষ জানলেই যথেষ্ট”, ‘বিচ্ছেদ’ বিতর্কে সরব তারা সুতারিয়া!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড গ্ল্যামার আর লাইমলাইটের আড়ালে...

Pankaj supports Arijit | ‘আমরা দেশলাই বাক্স নই যে প্রতিদিন ১,০০০ কপি বেরোব’, অরিজিতের সমর্থনে সরব পঙ্কজ ত্রিপাঠী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাফল্যের শিখরে থাকাকালীন প্লেব্যাক সিঙ্গার...