বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সুখবর! সেপ্টেম্বরেই চালু হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে সুপারস্পেশালিটি ব্লকের ইন্ডোর পরিষেবা

শেষ আপডেট:

শিলিগুড়ি: আগামী সেপ্টেম্বর মাসেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারস্পেশালিটি ইন্ডোর বিভাগ চালু হয়ে যাবে। বৃহস্পতিবার এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা: দেবাশিস ভট্টাচার্য। এদিন দুপুরে তিনি উত্তরবঙ্গ মেডিকেলে অধ্যক্ষ, হাসপাতাল সুপার সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিসবাবু জানান, ইতিমধ্যেই সুপারস্পেশালিটি ব্লকে বহির্বিভাগের পরিষেবা চালু হয়েছে। ইন্ডোরের পরিষেবাও দ্রুত চালু করতে চাইছেন তাঁরা। তবে, ভবন নির্মাণের কাজ এখনও চলছে। অগাস্ট মাসে ভবন হস্তান্তরের কথা রয়েছে। তারপরেই আমরা সেখানে পরিষেবা চালু করে দেব। সুপারস্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসক সহ অন্যান্য লোকবলও দেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আশ্বস্ত করেছেন। এদিন এই বৈঠক করেই দেবাশিসবাবু কালিম্পং রওনা হন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Patties seller hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে...

Malda | ‘পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

সামসী: পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির।...

Falakata Municipality | বড়দিনে ‘বড়’ উপহার ফালাকাটার, সাড়ে ১০ কোটিতে ২১৩টি কাজ পুরসভার

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটার নাগরিকদের বড়দিনের উপহার দিল পুরসভা।...

Deshbandhu Para Shris Ch. Primary School | পড়ুয়া মাত্র ১৭, ধুঁকছে শ্রীশ চন্দ্র প্রাথমিক স্কুল

ভাস্কর শর্মা, ফালাকাটা: প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে ৫৩ বছর।...