WB Election 2026 | ভোট গণনায় কড়া নিরাপত্তা রায়গঞ্জে, দুই গণনাকেন্দ্রের ১০০ মিটারে জারি ১৬৩ ধারা

শেষ আপডেট:

রায়গঞ্জ: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) ভোট গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলার দুটি ভোট গণনা কেন্দ্রের (Counting Venue) চারপাশের ১০০ মিটার এলাকায় বি.এন.এস.এস-এর ১৬৩ ধারা জারি করার নির্দেশ দিলেন জেলাশাসক। শুক্রবার রায়গঞ্জের কর্নজোড়ায় অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, জেলার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ৫টি বিধানসভা কেন্দ্রের এবং ইসলামপুর কলেজে ৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে। গণনাকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে জারি করা এই ১৬৩ ধারার অধীনে একাধিক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক ক্যাম্প স্থাপন করা যাবে না। একসঙ্গে ৫ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না। কোনও অননুমোদিত (Unauthorized) যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য কোনও মাইক ব্যবহার করা যাবে না।

আগামী ৪ মে ভোট গণনার দিন কোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...