শনিবার, ১৪ মার্চ, ২০২৬

North Malda Railway Stoppage | উত্তর মালদায় রেল বিপ্লব, ৪ স্টেশনে শুরু হল মালদা টাউন-এনজেপি ট্রেনের স্টপেজ, উদ্বোধন করলেন সাংসদ খগেন মুর্মু

শেষ আপডেট:

সামসী: উত্তর মালদাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মালদা টাউন থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনের স্টপেজ পেল উত্তর মালদার চারটি গুরুত্বপূর্ণ স্টেশন (North Malda Railway Stoppage)। শনিবার আনুষ্ঠানিকভাবে শ্রীপুর রোড স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে এই নতুন স্টপেজগুলির শুভ উদ্বোধন করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। রেলের এই সিদ্ধান্তে খুশির হাওয়া উত্তর মালদার বিস্তীর্ণ এলাকায়।

শনিবার সকাল থেকেই উত্তর মালদার স্টেশনগুলিতে ছিল উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং বিজেপি কর্মীদের উপস্থিতিতে সাংসদ খগেন মুর্মু ট্রেনটিকে স্বাগত জানান। এদিন উত্তর মালদার শ্রীপুর, হরিশ্চন্দ্রপুর, ভালুকা ও মালাহার—এই চারটি স্টেশনে স্থায়ী স্টপেজের সূচনা করা হয়। সাংসদ জানান, এখন থেকে এই ট্রেনটি নিয়মিতভাবে এই স্টেশনগুলিতে দাঁড়াবে, যা আগে সম্ভব ছিল না।

নতুন এই স্টপেজগুলি চালু হওয়ার ফলে উত্তর মালদার কয়েক লক্ষ মানুষ সরাসরি শিলিগুড়ি ও মালদা টাউনের সঙ্গে যুক্ত হতে পারবেন। এর ফলে উত্তরবঙ্গের প্রধান শিক্ষাকেন্দ্র ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মাল উৎপাদন ও পরিবহণে বাড়তি সুবিধা পাবেন। এলাকার সার্বিক অর্থনৈতিক কাঠামো মজবুত হবে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ খগেন মুর্মু আরও একগুচ্ছ আশার কথা শোনান। তিনি জানান, বিশেষত শ্রীপুর স্টেশনের কাঠামো দ্রুত উন্নত করা হবে। বর্তমানে এই স্টেশনে প্ল্যাটফর্ম সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা দূর করতে দুই দিকেই নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। রেল মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এলাকার আরও কিছু রেল সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এনজেপি বা মালদা যাওয়ার জন্য তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো কিংবা বিকল্প পরিবহণের ওপর নির্ভর করতে হতো। এখন ঘরের দোরগোড়ায় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ মেলায় তাঁদের যাতায়াতের সময় ও খরচ দুই-ই বাঁচবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | শিক্ষক সংকটে বিপর্যস্ত ৪ সরকারি স্কুল

কোচবিহার: ‘ধার’ করা শিক্ষক দিয়েই বর্তমানে কোচবিহারে চারটি সরকারি...

Cooch Behar | মধ্যপ্রাচ্যের যুদ্ধে জেরবার মধ্যবিত্তের হেঁশেল

কোচবিহার ও দিনহাটা: পিউ সাহা কোচবিহারের বাসিন্দা।  সোশ্যাল মিডিয়ায়...

Cooch Behar | নার্সিং স্টাফের মৃত্যুতে দায়ের খুনের মামলা

কোচবিহার: ‘পুড়িয়েই মারা হয়েছে আমাদের বাড়ির মেয়েকে।’ পুলিশের কাছে...

Ajoy Edward-Bimal Gurung Meeting | পাহাড়ে কি তবে ‘তৃতীয় বিকল্প’? অজয়-বিমল গোপন বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের (Ajoy Edward) সঙ্গে বিমল...