মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Novak Djokovic | দৌড় অব্যাহত বোপান্নাদের, জকোভিচের চোখে ফেভারিট সিনার

শেষ আপডেট:

নিউ ইয়র্ক: ২০০৬ সালের পর প্রথমবার ইউএস ওপনের তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন তিনি। সেটাও আবার অস্ট্রেলিয়ার অখ্যাত অ্যালেক্সি পপিরিনের কাছে হেরে। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও জকোভিচের মন পড়ে ফ্লাশিং মিডোয়। এবারের ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে খেতাব জয়ের দাবিদারও বেছে ফেললেন নোভাক।
জকোভিচ, স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ গার্ফিয়া বিদায় নেওয়ায় বিশেষজ্ঞরা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য বিশ্বের পয়লা নম্বর জানিক সিনারকে এগিয়ে রাখছেন। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোর তালিকাতেও ইতালির তারকা সিনার সবার উপরে রয়েছেন।

শুক্রবার পপিরিনের কাছে হারের হতাশা নিয়ে সাংবাদিক সম্মেলনে নোভাক বলেছেন, ‘পপিরিন যোগ্য হিসেবেই আমার বিরুদ্ধে জিতেছে। ওর সার্ভিস আমাকে সমস্যায় ফেলেছিল। এই সার্ভিস যদি পপিরিন বজায় রাখে, তাহলে এবারের ইউএস ওপেন জয়ের অন্যতম দাবিদার হতে উঠতেই পারে। আলকারাজও ছিটকে গিয়েছে। ফলে এবারের টুর্নামেন্টে একাধিক বিস্ময় রয়েছে। তবে আমার চোখে খেতাব জয়ের সবচেয়ে বড় দাবিদার সিনার। পাশাপাশি টেলর ফ্রিৎজ, ফ্রান্সিস টিয়াফোরা আছে। ভালো টেনিস খেলছে।’

জকোভিচের পূর্বাভাস মতো সিনারও চ্যাম্পিয়নের মেজাজে ছুটছেন। শনিবার প্রি-কোয়ার্টারে উঠতে সিনার সময় নিলেন মাত্র ১ ঘণ্টা ৫৩ মিনিট। অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ও’কনেলকে উড়িয়ে দিলেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। শুরু থেকেই আগ্রাসী মুডে থাকা সিনার কোনও ব্রেক পয়েন্টের মোকাবিলা না করে গোটা ম্যাচে ১৫টি ‘এস’ ও ৪৬টি উইনার মারেন। যার ফলে মরশুমের ৫১ নম্বর জয় পেতে সিনারকে কোনও ঘাম ঝরাতে হয়নি। শেষ ষোলোয় সিনারের প্রতিপক্ষ টমি পল। ২০২২ সালেও ইউএস ওপেনের প্রি-কোয়ার্টারে পৌঁছেছিলেন সিনার। সেটাই তাঁর এই টুর্নামেন্টে সেরা পারফরমেন্স। এবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের পরিসংখ্যান উন্নতির জন্য মুখিয়ে থাকবেন সিনার।

কেরিয়ারে দ্বিতীয়বার এক মরশুমে চারটি গ্র্যান্ড স্ল্যামের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার পর সিনার বলেছেন, ‘একটা দুর্দান্ত ম্যাচ খেললাম। আজকে আমার সার্ভিস ঠিকঠাক কাজ করেছে। জানতাম গোটা ম্যাচে আমাকে সলিড পারফরমেন্স দিতে হবে। নিজের খেলায় আমি খুশি।’

ভারতীয়দের জন্যও রয়েছে সুখবর। মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন বর্ষীয়ান তারকা রোহন বোপান্না। পোল্যান্ডের আলদিয়া সুতজিয়াদিকে সঙ্গে নিয়ে তিনি প্রি-কোয়ার্টার ফাইনালে ০-৬, ৭-৬ (৭/৫), ১০-৭ গেমে জন পিয়ার্স-ক্যাটেরিনা সিনিয়াকোভাকে হারিয়েছেন। শেষ আটে বোপান্নাদের প্রতিপক্ষ ম্যাথু এবডেন-বারবোরা ক্রেজিকোভা।

এবডেনের সঙ্গেই বোপান্না আবার পুরুষদের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। তারা ৬-২, ৬-৪ গেমে রবার্তো কারবালেস বায়েনা-ফেডেরিকো কোরেয়ার বিরুদ্ধে জয় পান।
মহিলাদের সিঙ্গলসে সহজেই প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বের পয়লা নম্বর ইগা সোয়াতেক। তিনি ৬-৪, ৬-২ গেমে আনাসতাসিয়া পাভলুচেঙ্কোভাকে হারিয়েছেন। চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন বিটরিজ হাদ্দাদ মাইয়া। তিনি ৬-৩, ৬-১ গেমে অ্যানা কালিনসকায়ার বিরুদ্ধে জয় পান।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Smriti Mandhana | দেশসেবাই ধ্যানজ্ঞান! বিয়ে বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে স্মৃতি মান্ধানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংগীত...

Gary Kirsten | নামিবিয়ার পরামর্শদাতা কার্স্টেন

জোহানেসবার্গঃ নামিবিয়ার জাতীয় ক্রিকেট দলের পরামর্শদাতা হলেন গ্যারি কার্স্টেন। রবিবার...

Bengaluru | চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা

বেঙ্গালুরুঃ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বড় অঘটন না হলে ২০২৬...

Mohamed Salah | লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

লন্ডন: ইপিএলে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলে...