Novak Djokovic | বিরাটের জন্যই ক্রিকেট দেখেন জোকোভিচ! শীঘ্রই ভারতে আসছেন টেনিস মায়েস্ত্রো

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেনিস কোর্টের ‘জোকার’ তিনি, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম যাঁর পকেটে। অথচ সেই নোভাক জোকোভিচের (Novak Djokovic) হৃদয়ে এখন টেনিসের পাশাপাশি জায়গা করে নিয়েছে ২২ গজও। সৌজন্যে? অবশ্যই তাঁর বন্ধু তথা ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি (Virat Kohli)। স্পেনের মাদ্রিদে এক অনুষ্ঠানে টেনিস কিংবদন্তি অকপটে স্বীকার করলেন, বিরাটের প্রতি অগাধ শ্রদ্ধা থেকেই তাঁর ক্রিকেট প্রেম শুরু।

একটা সময় ছিল যখন ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না জোকোভিচের। কিন্তু ‘কিং কোহলি’র সঙ্গে বন্ধুত্ব সেই চেনা ছবিটা বদলে দিয়েছে। জোকোভিচ বলেন: “বিরাট আমার বন্ধু। ওকে আমি শ্রদ্ধা করি। ওর জন্যই আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আগে দেখতাম না। ওর জন্য এখন দেখি।”

ভারত সফরের দিনক্ষণ এখনও পাকা না হলেও, জোকোভিচ জানিয়ে দিয়েছেন তিনি খুব শীঘ্রই ভারতে আসছেন। তবে শুধু বেড়ানো নয়, বিরাটের সঙ্গে বিশেষ এক ‘ডুয়েল’-এর পরিকল্পনা সেরে রেখেছেন তিনি। ভারতে এসে কোহলির সঙ্গে একটু টেনিস আর একটু ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে জোকোভিচের।  ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “আমার বার্তা সবসময়ই ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার। প্রথমত, গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয় টেনিস ভক্ত এবং ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে যে সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দীর্ঘ সময়ে আমি অনেকের সাথেই দেখা করেছি। আমার আরও একটি বার্তা হলো— ‘খুব শীঘ্রই ভারতে তোমাদের সাথে দেখা হচ্ছে’, কারণ আমার এখন ভারতে যাওয়া খুব প্রয়োজন। গত কয়েক বছর ধরে আমি ভেতর থেকে ভারতে যাওয়ার একটা তাগিদ অনুভব করছি।”

৩৭-এর জোকোভিচ কি অবসরের কথা ভাবছেন? মোটেই না। বরং তাঁর লক্ষ্য ২০২৮-এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। দেশের হয়ে সোনা জেতাই এখন তাঁর (Tennis Legend) প্রধান স্বপ্ন। সিনার বা আলকারাজ়ের মতো তরুণ তুর্কিদের লড়াইকে সম্মান দিলেও, ফেডেরার-নাদাল-জোকোভিচ—এই ‘বিগ থ্রি’র স্বর্ণযুগকেই ইতিহাসের সেরা বলে মানেন তিনি।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Messi India visit controversy | ‘আমাকে গ্রেপ্তারের সময় আপত্তি জানিয়েছিলেন মেসি’! চাঞ্চল্যকর দাবি আয়োজক শতদ্রু দত্তর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে...

Urvil Patel fastest fifty | গুরুর ব্যাটে শিষ্যের কিস্তিমাৎ! উর্বিলের রেকর্ড হাফসেঞ্চুরির কারিগর কি খোদ ধোনি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাচ শুরুর তিন দিন আগেই...

Hardik Pandya | হার্দিক কি মুম্বই ছাড়ছেন? আরসিবি ম্যাচের পর ‘আনফোলো’ বিতর্কে তোলপাড় সোশাল মিডিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিদজিটাল ডেস্ক: চোটের কারণে মাঠের বাইরে থাকলেও...