শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

NRC | এনআরসি আতঙ্কে প্রৌঢ়ের আত্মহত্যা! বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘এনআরসি (NRC) আমার মৃত্যুর জন্য দায়ী’। ডায়েরির পাতায় লিখে আত্মঘাতী প্রৌঢ়! খড়দায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল। মহাজ্যোতি নগরের বাসিন্দা ওই প্রৌঢ়ের নাম প্রদীপ কর (৫৭)।

জানা গিয়েছে, নিজের আবাসন থেকে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। আত্মহত্যা করেছেন তিনি, দাবি এমনটাই। সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। তাতেই এনআরসি সম্পর্কিত নানা বিষয় লেখা। এমনকি তাঁর মৃত্যুর জন্য যে এনআরসি দায়ী, সে কথাও লিখে রেখেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

এদিকে এই ঘটনায় রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি লিখেছেন, ‘বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে?’।

পাশাপাশি তিনি লিখেছেন, ‘বছরের পর বছর ধরে বিজেপি (BJP) এনআরসির হুমকি দিয়ে, মিথ্যা প্রচার করে, আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র ব্যবহার করে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে আমার হৃদয় কেঁপে ওঠে।’ তাঁর সাফ কথা, ‘কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক। বাংলা কখনই এনআরসিকে অনুমোদন দেবে না। কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না। বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonia Gandhi | ‘নেহরুকে অপমান করা শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য’, বিজেপিকে তোপ সোনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP) কড়া...

Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...