Nusrat Jahan | ফ্ল্যাট দুর্নীতি মামলায় ফের আদালতে নুসরত, জমা দিলেন নথি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।শনিবার দুপুরে হাতে ফাইল নিয়ে তিনি পৌঁছন আদালতে।আইনজীবী-সহ নুসরত আদালতে হাজিরা দিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিয়েছেন বলে জানা যায়।

২০১৪ সালে ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। তখন ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন নুসরত, এই অভিযোগ ওঠে। যে অর্থ নিয়েছিলেন সাংসদ, তার হিসেব দেননি।গত বছর গড়িয়াহাট থানায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা। পরে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার নেতৃত্বে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দপ্তরে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান।

উল্লেখ্য, এই অভিযোগ ওঠার পর নুসরত নিজে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। সেই মামলায় তারকা সাংসদের আবেদন ছিল, তিনি আইনজীবী মারফৎ নথিপত্র পাঠাবেন। কিন্তু নিম্ন আদালতে সেই আর্জি খারিজ করে জানায়, সাংসদকেই হাজিরা দিতে হবে।সেই নির্দেশ মেনেই শনিবার আদালতে গিয়ে নথি জমা দেন নুসরত জাহান।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...