Nusrat Jahan | রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র‍্যাশনের গম পাচার নয়, বরং রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার পুরনো মামলাতেই ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ED Summon) তলবের মুখে পড়লেন অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আগামী বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রে খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট (Flat Fraud Case) দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার যে অভিযোগ উঠেছিল, সেই তদন্তে গত কয়েক মাসে বেশ কিছু নতুন তথ্য ও নথি কেন্দ্রীয় সংস্থার হাতে এসেছে। ২০১৪-১৫ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা প্রায় ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১,০০০ বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কেউ ফ্ল্যাট পাননি, টাকাও ফেরত পাননি। নুসরত ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন বলেই অভিযোগ। সেই সূত্রেই এই দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ।

বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও ইডি সূত্রে জানা গিয়েছে, নুসরত সিজিও কমপ্লেক্সে যেতে কিছুটা অনিচ্ছাপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ওই সময় তিনি ব্যক্তিগত প্রয়োজনে দিল্লিতে থাকবেন। তাই তিনি তদন্তকারীদের কাছে আর্জি জানিয়েছেন, তাঁকে যেন ওই দিন দিল্লির ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁর এই আর্জি ইডি কর্তৃপক্ষ গ্রহণ করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ক্ষতিগ্রস্তদের নিয়ে ইডি-র কাছে এই প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নুসরতকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় প্রায় ৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেত্রী প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তাঁর দাবি ছিল, তিনি সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন এবং তা সুদসহ পরিশোধ করে দিয়েছেন। এমনকি ডিরেক্টর পদ থেকেও পদত্যাগ করেছিলেন বলে তিনি দাবি করেন। তবে বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন সাংসদের এই দ্বিতীয়বার ইডি তলব রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, বুধবার তিনি দিল্লির দফতরে যান নাকি কলকাতার সিজিও কমপ্লেক্সেই তাঁকে হাজিরা দিতে হয়।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...

Maoist leader surrender | মাও-দমন অভিযানে লালবাজারের ‘ডাবল ধামাকা’: মাধাইয়ের আত্মসমর্পণ, জালে ১৫ লক্ষি নেত্রী শ্রদ্ধা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে...