শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, মাথায় একাধিক আঘাতের চিহ্ন, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

শেষ আপডেট:

আসানসোল: বাড়ি থেকে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হল। আসানসোল দক্ষিণ থানার জিটি রোড লাগোয়া সূর্য সেন পার্ক এলাকার ঘটনা। মৃতার নাম আলপনা রায় (৬৮)।

আলপনাদেবী নিজের বাড়িতে বেশ কয়েক বছর ধরে একাই থাকতেন। বৃদ্ধার স্বামী প্রয়াত বিধানচন্দ্র রায় এলআইসির কর্মী ছিলেন। ছেলে সনৎ রায় কর্মসূত্রে দিল্লিতে থাকেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা দেখেন, আলপনাদেবীর ব্যালকনির দরজা খোলা রয়েছে। তাঁরা ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। এরপর বাড়ির ভেতরে ঢুকে দেখেন, বৃদ্ধা ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে আছেন। মাথায় আঘাতের চিহ্ন, রক্তের দাগ। খবর পেয়ে সেখানে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

জানা গিয়েছে, বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হওয়ার সময় ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আলমারিও খোলা ছিল। বৃদ্ধার ছেলেকে খবর দেওয়া হয়। আসানসোল জেলা হাসপাতালে দেহ ময়নাতদন্ত করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃদ্ধার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে, বৃদ্ধার মাথায় ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কিভাবে তাঁর মৃত্যু এবং কেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

Durgapur Highway Robbery | কোটি টাকা লুটকাণ্ডে বড় সাফল্য! ২৩ মাস টালবাহানার পর গ্রেপ্তার মূল পাণ্ডা

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে (Durgapur Highway Robbery) পুলিশ...

Army Jawan Martyred | জম্মুতে মহড়া চলাকালীন দুর্ঘটনায় শহিদ দুর্গাপুরের জওয়ান, চোখের জলে শেষ বিদায় বীর সন্তানকে

দুর্গাপুর: দেশের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন দুর্গাপুরের...