Om Birla | ধ্বনি ভোটে জয়, টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

শেষ আপডেট:

নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। এজন্য বিড়লাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ লোকসভায় উপস্থিত অন্যরা। এদিন তাঁকে স্পিকারের আসন পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

তিনবারের বিজেপি সাংসদ ওম বিড়লা এদিন দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হলেন। স্বাধীনতার পর লোকসভার স্পিকার পদে এনিয়ে তৃতীয়বার নির্বাচন হল। আটবারের সাংসদ কে সুরেশকে ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিল কংগ্রেস। যদিও ভোটে শেষ হাসি হেসেছেন বিড়লাই। এনডিএ প্রার্থীর সমর্থনে ২৯৭ জন সাংসদ ভোট দিয়েছেন। অন্যদিকে, বিরোধী প্রার্থীকে সমর্থন করেন ২৩২ সাংসদ।

মোদি স্পিকারের উদ্দেশে বলেন, ‘দ্বিতীয়বার এই পদে বসায় আপনাকে শুভেচ্ছা। আমার বিশ্বাস, আপনি এবারও সফল হবেন।’ অন্যদিকে, রাহুল গান্ধি বলেন, ‘বিরোধীরা যাতে লোকসভায় বলার সুযোগ পান, তা দেখবেন আপনি।’ সমাজবাদী পার্টির অখিলেশ যাদব স্পিকারের কাছে নিরপেক্ষভাবে কাজ করার আর্জি রেখেছেন। এদিন স্পিকারকে শুভেচ্ছা জানানোর সময় মোদির সঙ্গে করমর্দন করতেও দেখা যায় রাহুলকে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

PM Narendra Modi | দিল্লিতে মোদি-লেভরভ-আরাঘাচি সাক্ষাৎ: যুদ্ধের আবহে মার্কিন ‘গুন্ডামি’ নিয়ে সরব ইরান!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে যখন আমেরিকা-ইরান সংঘাতের পারদ...

Vande Mataram | রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ‘বন্দে মাতরম’! সোমবার থেকেই নয়া নিয়ম চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক...

Kunal Ghosh | বিধানসভায় শপথ নিয়ে ‘বিস্ফোরক’ কুণাল: নেপথ্যে কি দলেরই কোনো ‘বিভীষণ’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ...