বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

Chopra | মেলা দেখে ফেরার পথে বচসা, খালের জলে ঝাঁপ দিল ছোট বোন!

শেষ আপডেট:

চোপড়া: দিদির সঙ্গে মেলা দেখতে গিয়েছিল ছোট বোন। কিন্তু মেলা থেকে ফেরার পথে হঠাৎ তিস্তা খালের জলে ঝাঁপ দেয় সে! এমনই ঘটনায় রহস্য দানা বেধেছে চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বানচাগছ এলাকায়।

জানা গিয়েছে, এদিন রাতে স্থানীয় নতুনহাটে রাস উৎসব ও বাৎসরিক কালীপুজো উপলক্ষে আয়োজিত মেলায় গান শুনতে গিয়েছিল দুই বোন। শনিবার ভোর রাতে বাড়ি ফেরার পথে কোনও কারণে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। এরপরেই নাকি দিদিকে ধাক্কা দিয়ে সরিয়ে স্থানীয় টুনিখারি এলাকায় থাকা খালের জলে ঝাঁপ দেয় ছোট বোন। এরপর তার দিদি দৌড়ে গিয়ে বাড়িতে এই খবর জানাতেই স্থানীয়রা তড়িঘড়ি সেই ছোট বোনকে খোজাখুজি শুরু করে। দুপুরের দিকে ডুবুরি নামানোর পর ঘটনাস্থল থেকে ২০০ মিটার দুরে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share post:

Popular

More like this
Related

Chakulia | চাকুলিয়ায় বিডিও অফিসে হামলার ঘটনায় কঠোর কমিশন! কড়া পদক্ষেপের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) শুনানিকে কেন্দ্র করে...

Phansidewa News | জাতীয় সড়কে পুলিশের বড় সাফল্য! ফাঁসিদেওয়ায় লরি বোঝাই বিপুল পরিমাণ পোস্ত উদ্ধার

ফাঁসিদেওয়া: উত্তরবঙ্গকে করিডর করে মাদক ও নিষিদ্ধ সামগ্রী পাচারের...

NASA | মহাকাশে জরুরি অবস্থা! অসুস্থ ৪ নভশ্চরকে তড়িঘড়ি পৃথিবীতে ফেরাল নাসা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাসার (NASA) ইতিহাসে এই প্রথম।...

MP Samirul Islam | এসআইআরের শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ! কমিশনের ওপর বেজায় ক্ষুব্ধ শাসক দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে নির্বাচন কমিশনের এসআইআর (SIR)...