পানিট্যাঙ্কিতে মাদক সহ গ্রেপ্তার ১

শেষ আপডেট:

খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে মাদক সহ এক ব্যক্তিকে আটক করল এসএসবি। ওই ব্যক্তিকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের নাম মাধবচন্দ্র মণ্ডল (৫০)। তার বাড়ি খড়িবাড়ি থানার শ্যামধনজোত এলাকায়। রবিবার ধৃতকে আদালতে পাঠানো হয়।

গতকাল সকালে ওই ব্যক্তি পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল। সীমান্তে মোতায়েন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করেন। এসএসবি তার কাছ থেকে ৩৯ গ্রাম মরফিন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসএসবি গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। খড়িবাড়ি পুলিশ এসএসবির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kaliachak | মাধ্যমিকে ষষ্ঠ, উচ্চ মাধ্যমিকে নবম! কালিয়াচকের মুখ উজ্জ্বল করল কৃষকের ছেলে শাহাবুদ্দিন

সেনাউল হক, কালিয়াচক: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান...

BJP Internal Conflict | হরিশ্চন্দ্রপুরে তীব্র ‘গৃহযুদ্ধ’: ক্ষমতা আসতেই আদি-নব্য দ্বন্দ্বে জেরবার বিজেপি!

হরিশ্চন্দ্রপুর: বাংলায় ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটলেও গোষ্ঠীদ্বন্দ্বের চেনা ছবিটা...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...

Malda | সীমান্তে কাঁটাতার বসাতে কড়া ডেডলাইন, মালদায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা

মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে...