মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

SIR | আজ থেকেই অনলাইনে মিলবে এনুমারেশন ফর্ম! কোথায় পাবেন? বিস্তারিত জানাল কমিশন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার থেকে অনলাইনেই পাওয়া যাবে এনুমারেশন ফর্ম (Enumeration form)। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একথা জানানো হয়েছে। ফর্মটি কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি তাদের একটি অ্যাপেও পাওয়া যাবে। এনুমারেশন ফর্ম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। গত মঙ্গলবার থেকেই এসআইআরের (SIR) কাজের জন্য বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসারেরা (BLO)। ভোটারদের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কথা তাঁদের। তবে যারা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদেরকে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকেই এই অনলাইন পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন কমিশনের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে এখনই মিলবে না অনলাইনে এনুমারেশন ফর্ম। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছিল। অবশেষে বুধবার রাতে কমিশনের তরফে অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়ার দিনক্ষণ ঘোষনা করা হয়েছে।

আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে https://ceowestbengal.wb.gov.in/ -এ মিলবে এনুমারেশন ফর্ম। সেই সঙ্গে একই সুবিধা পাওয়া যাবে কমিশনের ইসিআইনেট অ্যাপেও (ECI-Net)। অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে চাইলে প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর বিএলওদের সামনে বসে অফলাইনে যেভাবে ফর্মটি পূরণ করা হচ্ছে, ঠিক সেভাবেই অনলাইনে পূরণ করতে হবে। তারপর নির্দিষ্ট পদ্ধতি মেনে তা আপলোড করতে হবে। সেই প্রক্রিয়াও বিস্তারিতভাবে বলা থাকবে ওয়েবসাইট ও অ্যাপেই।

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটারদের বাড়িতে একাধিকবার যাবেন বিএলও। রাজ্যজুড়ে প্রায় ৮০ হাজারেরও বেশি বিএলও এসআইআরের কাজ করছেন। তাঁরাই ভোটারদের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন, ভোটারদের ফর্মগুলি পূরণে সাহায্য করছেন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিম...

Bangladesh | জেলবন্দি অবস্থায় মৃত্যু বাংলাদেশি গায়ক-আওয়ামি লিগ নেতা প্রলয় চাকীর! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) জেলবন্দি অবস্থায়...

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...