Operation Sindoor | আইপিএলে ইডেনে বাজল জাতীয় সঙ্গীত, অপারেশন সিঁদুর-এর জন্য ভারতীয় সেনাকে কুর্ণিশ বিসিসিআইয়ের    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুধবার গোটা বিশ্ব দেখল পাকভূমিতে ভারতীয় সেনার মিডনাইট এয়ার স্ট্রাইক। গুঁড়িয়ে দিল পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ৯টি ঘাঁটি। আপাতত মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৮০। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতকে কুর্ণিশ জানিয়েছে বিশ্বের তাবড়তাবড় দেশ। এর প্রভাব পড়ল আইপিএলেও।

আজ আইপিএলে ইডেনে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। ম্যাচ শুরুর আগে আইপিএলে প্রথম বার বাজল জাতীয় সঙ্গীত। ভারতীয় সেনাকে বাহবা জানিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হল। দুই দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে সম্মান জানালেন সেনা জওয়ানদের। ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকার ডোয়াইল্ড ব্রেভিস। কারণ ব্রেভিস বোধহয় বুঝতেই পারেননি ভারতের জাতীয় সঙ্গীত বাজছে। সেই সময় ব্রেভিস দাঁড়িয়ে হাত ঘোরাচ্ছিলেন। হঠাৎ দেখেন দলের বাকিরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই দেখে তিনিও দু’পাশে হাত রেখে দাঁড়িয়ে পড়েন।

মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ৯ ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেনার সেই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’। সেনা সূত্রে খবর, এদিন গোলাবর্ষণ শুরু হয়েছিল রাত ১টা বেজে ৫ মিনিটে। রাত দেড়টার মধ্যে কাজ শেষ! মাত্র ২৫ মিনিটে ২৪ বার আঘাত হেনে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গিরা ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা হিসাবেই ভারতীয় সেনার এই অভিযান।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Virat Kohli | টানা দুই ম্যাচে শূন্য, তবুও চনমনে মেজাজ! আরসিবি ড্রেসিংরুমে হাসি থামছে না কোহলির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএলে পরপর দুই ম্যাচে শূন্য...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...