Murshidabad | ২ বস্তা ভর্তি শতাধিক তাজা বোমা উদ্ধার, অনন্তপুরে শোরগোল   

শেষ আপডেট:

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের মোহরুল গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে উদ্ধার হল ২ বস্তা ভর্তি তাজা বোমা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ অনন্তপুর এবং দিগরী গ্রামের মধ্যবর্তী একটি এলাকায় দু’টি বস্তার মধ্যে স্থানীয় বাসিন্দারা তাজা বোমাগুলো পড়ে থাকতে দেখেন। এরপরই ঘটনার খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। ইতিমধ্যেই জেলা পুলিশের বম্ব ডিসপোসাল ইউনিটকেও খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কাজে যাওয়ার সময় কিছু গ্রামবাসী অনন্তপুর এবং দিগরীর মধ্যবর্তী একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা পড়ে থাকতে দেখেন। সেগুলো অল্প খুলতেই ভেতরে দেশি তাজা বোমা দেখতে পান তাঁরা। এই বিষয়ে সহিম শেখ নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, ‘এর আগে আমাদের গ্রামে কখনও বোমা উদ্ধার হয়নি। ব্যাগের মধ্যে একসঙ্গে এত বোমা দেখে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।’

ঘটনা প্রসঙ্গে নবগ্রাম থানার এক আধিকারিক বলেন, ‘প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাতের অন্ধকারে কেউ বা কারা বোমাগুলোকে মাঠের মধ্যে ফেলে রেখে গিয়েছিল। ইতিমধ্যে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করা হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।’

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Rabindra Bhavan renovation corruption | টাকা যেন লুটের বাতাসা, দুর্নীতির কঙ্কাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...