কোচবিহার থেকে ২ লক্ষ ২৬ হাজার চিঠি গেল তৃণমূলের রাজ্য দপ্তরে! কেন?

শেষ আপডেট:

কোচবিহার: ১০০ দিনের কাজ করেও যে সমস্ত শ্রমিকরা টাকা পাননি। কেন্দ্রের কাছ থেকে সেই টাকা আদায়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার থেকে মঙ্গলবার দুই লক্ষাধিক আবেদনপত্র রাজ্যের কাছে পাঠালেন তৃণমূলের জেলা নেতৃত্ব। কাজ করেও যাঁরা টাকা পাননি, সেই সমস্ত শ্রমিকদের সই করা আবেদন পত্র দিল্লিতে পাঠানোর উদ্দেশ্যে এদিন দলের তরফে আনুষ্ঠানিকভাবে রাজ্য নেতৃত্বের কাছে এই আবেদনপত্র পাঠানো হয়।

মঙ্গলবার দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কোচবিহারে প্রায় ছয় লক্ষাধিক শ্রমিক রয়েছেন যাঁরা ১০০ দিনের কাজ করেও তাঁদের টাকা পাননি। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখার জন্যই শ্রমিকরা এই টাকা পাচ্ছেন না। সে কারণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া ২ লক্ষ ২৬ হাজার শ্রমিকের সই করা আবেদনপত্র তাঁরা রাজ্যের কাছে এদিন পাঠালেন। যদিও তিনি জানান, প্রথম ধাপে তাঁরা এই ২ লক্ষাধিক আবেদনপত্র পাঠালেন। এরপরে ধাপে ধাপে টাকা না পাওয়া বাকি শ্রমিকদের আবেদনপত্রও রাজ্যের কাছে তাঁরা পাঠাবেন।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...