Shahid Afridi | পহলগাম হত্যাকাণ্ড: ভারতের ওপর দোষ চাপাচ্ছেন আফ্রিদি!

শেষ আপডেট:

ইসলামাবাদ: পহলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। দুই দেশই এখন যুদ্ধং দেহি মনোভাব নিয়ে চলছে। এরমধ্যে পহলগাম হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। তিনি পরিষ্কার ভারতের ওপরে দোষ দিয়েছেন। এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘এক ঘণ্টা ধরে সন্ত্রাসবাদীরা পহলগামে হত্যাকাণ্ড চালিয়েছে। আট লক্ষ ভারতীয় সেনার একজনকেও সেইসময় সেখানে দেখতে পাওয়া যায়নি। ভারত নিজেরাই নিজেদের লোককে হত্যা করেছে। পরে দোষটা পাকিস্তানের ওপর চাপিয়ে দিচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘কোনও দেশ বা ধর্ম সন্ত্রাষবাদকে সমর্থন করে না। আমরা সবসময় শান্তি চাই। ইসলাম আমাদের শান্তির শিক্ষা দিয়েছে। আর পাকিস্তানও এই ধরনের কার্যকলাপকে সমর্থন করে না।’ এদিকে, পহলগাম হত্যাকাণ্ডের জেরে ১৬টি পাকিস্তানি চ্যানেলকে নিষিদ্ধ করা হয়েছে। যারমধ্যে প্রাক্তন পাক তারকা শোয়েব আখতারের নিজস্ব ইউটিউব চ্যানেলটিও রয়েছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tutu Bose Passes Away | শেষ লড়াইয়ে হার মানলেন টুটু বসু, মোহনবাগান তাঁবুতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ফুটবল ও মোহনবাগান অ্যাথলেটিক...

Bhuvneshwar Kumar | ভুবিকে টি২০ স্কোয়াডে চাইছেন অশ্বীন

রায়পুর: বল হাতে ভেলকি দেখানোর পর ব্যাট হাতেও রয়্যাল...

ODI Ranking | ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

দুবাই: টি২০-র পর আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে (ODI Ranking) শীর্ষস্থান...