ব্রণর ব্যথায় নাজেহাল? বরফেই পেতে পারেন চটজলদি সমাধান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রণর ব্যথায় অনেকেই কষ্ট পান। যদিও তা নিরাময়ের উপায় অনেকেরই জানা নেই। তবে রাতারাতি তো ব্রণ একেবারে কমে যেতে পারে না। কিন্তু ব্যথা থেকে নিস্তার পাওয়া যেতেই পারে। কোনও ফেসপ্যাক বা আটা, ময়দা নয় বরফ থেকেই আরাম পাওয়া যেতে পারে।

ব্রণ শুধু যে ত্বকের সৌন্দর্য কেড়ে নেয়, তা নয়। এটি ত্বকের উপর প্রদাহ তৈরি করে। অনেক সময় মুখে এমন বড় বড় ব্রণ হয় যে, মুখ লাল হয়ে যায়। ব্যথাও হয় প্রচন্ড। এই অবস্থায় মুখের উপর বরফ ঘষতে পারেন। বরফ ত্বককে তাৎক্ষণিকভাবে অসাড় করে দেয় ও রক্ত প্রবাহকে ধীর করে দেয়। একটি সুতির কাপড়ের মধ্যে বরফ মুড়ে নিন। এবার বরফ সমেত ওই কাপড়টা ব্রণর উপর চেপে ধরুন। তারপর সরিয়ে নিন। এভাবে ৫ মিনিট ব্রণর বরফ চেপে ধরতে পারেন। তাতে ব্যথা অনেক কমতে পারে। তবে বরফ কিন্তু ব্রণ কমায় না। শুধু জ্বালাভাবটা কমায় বরফ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipes | অফিসের লাঞ্চবক্সের জন্য ৫টি চটজলদি ও পুষ্টিকর রেসিপি! একঘেয়েমি কাটবে নিমেষেই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অফিসে দুপুরের খাবারের মেনু নিয়ে...

Recipe | দুপুরের মেনুতে নতুনত্ব আনুন, শিখে নিন আমন্ড দিয়ে পাঁঠার মাংসের রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের...

Recipe | রোজকার একঘেয়ে তরকারি বাদ দিন, স্বাদ বদলাতে বানিয়ে নিন ‘পটল মুগেশ্বরী’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সেই একঘেয়ে পটলের ঝোল...

Recipe | নিরামিষেই বাজিমাত! একঘেয়ে পনির ছেড়ে এবার চেখে দেখুন ‘ছানার ডাব মালাই’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে পনির বা ছানার...