Pak High Commission | ২৪ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়ুন, পাক হাইকমিশনের এক আধিকারিককে নির্দেশ নয়াদিল্লির  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের পাক হাইকমিশনে নিযুক্ত এক আধিকারিককে বহিষ্কার করল ভারত। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। গত আট দিনে এই নিয়ে হাইকমিশনের ২ আধিকারিককে বহিষ্কার করল নয়াদিল্লি।

জানা গিয়েছে, পাক হাই কমিশনে কর্মরত এক পাকিস্তানি আধিকারিককে তাঁর সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করল ভারত। পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে এ বিষয়ে ডিমার্শ জারি করা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট করে বলা আছে, ভারতে কোনও পাকিস্তানি কূটনীতিক বা আধিকারিক কোনওভাবেই তাঁদের বিশেষ সুবিধা ও মর্যাদার অপব্যবহার করতে পারবেন না। এই কারণে গত আট দিনের মাথায় পাক হাইকমিশনের দুই আধিকারিককে বহিষ্কার করা হল। সম্প্রতি পাঞ্জাব পুলিশের হাতে ধৃত এক মহিলা সহ দুজনের সঙ্গে এই পাক আধিকারিকের সংযোগ ছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে তদন্তকারীরা।

উল্লেখ্য, গত ১৩ মে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ভারত। ফের অপর এক পাক হাইকমিশনের  আধিকারিককে ভারত থেকে পাকিস্তানে ফিরে যাওয়ার নোটিশ ধরাল বিদেশমন্ত্রক।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bandi Sanjay Kumar | ছেলের বিরুদ্ধে পকসো মামলা, ‘আইন সবার জন্য সমান’ বলে ছেলেকে পুলিশের হাতে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চরম আইনি টানাপোড়েনের পর অবশেষে...

Kishanganj | বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! বাধা দিতেই লোহার রড দিয়ে পিটিয়ে খুন মহিলাকে

কিশনগঞ্জ: বিয়ের উৎসবের মাঝেই ভয়াবহ রক্তপাত। বিহারের কিশনগঞ্জ (Kishanganj)...