Indus Treaty | সিন্ধু জলচুক্তিতে স্থগিতাদেশ পুনর্বিবেচনা করা হোক! ভারতকে কাতর ‘অনুরোধ’ পাকিস্তানের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতি হলেও স্থগিতই থাকবে সিন্ধু জলচুক্তি (Indus Treaty)। তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ভারতের তরফে। তবে এবার ভারতকে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ‘অনুরোধ’ জানাল পাকিস্তান। ভারতের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এনিয়ে ভারতের বিদেশমন্ত্রককে চিঠি লিখেছে পাকিস্তানের জলশক্তি মন্ত্রক। চিঠিতে জানানো হয়েছে, ভারত সরকারের এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পাকিস্তানে সংকট তৈরি করবে। তাই এই সিদ্ধান্তকে আরও একবার বিবেচনা করা হোক।

এদিকে, সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত বুঝিয়েই দিয়েছিলেন যে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সম্ভাবনা নেই। মোদি সাফ বলেছিলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে হতে পারে না। জল ও রক্ত ​​একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’ তিনি এও স্পষ্ট করে দিয়েছিলেন যে, সন্ত্রাসবাদ এবং পাক-অধিকৃত কাশ্মীর ছাড়া আর অন্য কোনও বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় নয়াদিল্লি। এমনকি মঙ্গলবারও ভারতের বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ‘বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয়ভাবে’ প্রত্যাখ্যান করবে, ততক্ষণ পর্যন্ত ভারত সিন্ধু জলচুক্তি (Indus treaty) স্থগিত রাখবে।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিল ভারত। যার মধ্যে একটি ছিল সিন্ধু জলচুক্তিতে স্থগিতাদেশ। যা নিয়ে এর আগে বিশ্ব ব্যাংকের দারস্থও হয়েছিল পাকিস্তান, কিন্তু বিশ্ব ব্যাংকও সাফ জানিয়ে দেয়, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই চুক্তি হলেও, তাতে আপত্তি নিয়ে মধ্যস্থতার দায় তাদের নেই। কার্যত আর উপায় না পেয়ে এবার ভারতের দারস্থই হতে হল পাকিস্তানকে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...