Pak cyber attacks | পহলগাঁও হামলার পর ১৫ লক্ষ বার সাইবার হানা, মাত্র ১৫০টি ক্ষেত্রে সফল পাক মদতপুষ্ট হ্যাকাররা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পহলগাঁও হামলার পর ভারতের বিভিন্ন ওয়েবসাইটে অন্তত ১৫ লক্ষ বার হানা দিয়েছে পাক মদতপুষ্ট হ্যাকাররা। তবে লক্ষ লক্ষ বার চেষ্টা করলেও তারা সফল হয়েছে মাত্র ১৫০টি ক্ষেত্রে। মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে সাইবার অ্যাটাক হয়েছে।

হ্যাকাররা দাবি করেছিল, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে। তাঁরা এমনও দাবি করেছিল যে, ভারতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে সাইবার অ্যাটাকের কারণে নাকি বহু জায়গায় বিদ্যুৎ পৌঁছাচ্ছে না। যদিও সেই সমস্ত দাবিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে ‘রোড অফ সিঁদুর’ নামে মহারাষ্ট্র সাইবার সেলের ওই রিপোর্টে। তা ইতিমধ্যে বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...

Summer Vacation | রাজ্যে তীব্র দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না স্কুল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম...

Annapurna Bhandar | ১ জুন থেকে শুরু অন্নপূর্ণা ভাণ্ডার, কারা পাবেন সুবিধে? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা।...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...