Pakistan Cricket Board | ‘সীমান্তের ওপারের অনেকে…’, স্টেডিয়াম নিয়ে ভারতকে কটাক্ষ পিসিবির

শেষ আপডেট:

লাহোর: সীমান্তের ওপার থেকে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। সন্দেহ প্রকাশ করছে পাকিস্তান সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে পারবে কিনা। তাদের দেখিয়ে দিতে চাই, পাকিস্তান প্রস্তুত। সফলভাবেই অনুষ্ঠিত হবে মেগা আসর।

নাম না করেই ভারতের উদ্দেশে এমনই তীর্যক প্রতিক্রিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির। টুর্নামেন্টের তিন কেন্দ্র লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পুনর্গঠনের কাজে অগ্রগতি নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছে। আশঙ্কা, নির্দিষ্ট সময়ের আগে কাজ সম্পন্ন হওয়া নিয়ে।

লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনেও এরকমই একঝাঁক প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান পিসিবি চেয়ারম্যান। জবাব দিতে গিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। কটাক্ষের সুরে নকভি বলেছেন, ‘সীমান্তের ওপারের িকছু মানুষ এবং আরও কেউ কেউ দাবি করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি পাকিস্তান থেকে সরে যাবে। সময়মতো স্টেিডয়ামের কাজ শেষ হবে না। তাদের বলতে চাই, আমরা প্রস্তুত। চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, তার আগে ত্রিদেশীয় সিরিজও হবে সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলিতেই।’

তিনটি স্টেডিয়াম ১১ ফেব্রুয়ারি আইসিসি-র হাতে তুলে দেওয়ার কথা। তার আগে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের সঙ্গে তিন কেন্দ্রে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে পাকিস্তান। বাইশ গজের প্রস্তুতির পাশাপাশি স্টেিডয়ামগুলির ড্রেস রিহার্সালও হয়ে যাবে।

নকভির দাবি, বিন্দুমাত্র ত্রুটি খোঁজার সুযোগ দেবেন না তাঁরা। সমস্ত দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য নিরবিচ্ছিন্নভাবে দিনরাত পরিশ্রম করছে পিসিবি। তবে অধিনায়কদের ফোটোশুট, প্রেস কনফারেন্স বাতিল হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। নকভির যুক্তি, মূলত খেলোয়াড়দের ব্যস্ত সূচির কারণেই বাতিলের সিদ্ধান্ত। ১৬ ফেব্রুয়ারি জাঁকজমক করেই উদ্বোধনী অনুষ্ঠান হবে।

স্টেডিয়ামগুলির পুনর্গঠনের কাজে আর্থিক সাহায্যের জন্য ফের আইসিসি-র শরণাপন্ন পিসিবি। নকভির যুক্তি, খরচ ছাপিয়ে যাচ্ছে প্রাথমিক বাজেটকে। মূলত স্টেডিয়ামের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের বাড়তি খরচই সমস্যার কারণ। আইসিসি আধিকারিকদের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে। পিসিবি-র বিশ্বাস, দ্রুত সমস্যার হাল বেরিয়ে আসবে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী সর্বশেষ দেশ হিসেবে দল ঘোষণা করল পাকিস্তান। ঘোষিত দলে বাদ পড়ার তালিকায় গুরুত্বপূর্ণ নাম সাইম আয়ুব (চোট রয়েছে)। নেতৃত্বে প্রত্যাশামাফিক মহম্মদ রিজওয়ান। সহ অধিনায়ক সলমান আলি আঘা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দলের তিন সদস্য বাবর আজম, ফখর জামান ও ফাহিম আশরফ রয়েছেন। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য নাম হ্যারিস রউফ, শািহন শা আফ্রিদি, সাউদ শাকিল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Carlos Alcaraz | ফরাসি ওপেনে অনিশ্চিত চ্যাম্পিয়ন আলকারাজ! কব্জির চোটেই কি বিপত্তি?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাতে সময় খুব কম, অথচ...

Novak Djokovic | বিরাটের জন্যই ক্রিকেট দেখেন জোকোভিচ! শীঘ্রই ভারতে আসছেন টেনিস মায়েস্ত্রো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেনিস কোর্টের ‘জোকার’ তিনি, ২৪টি...

IPL | তিলক ঝড়ে চূর্ণ গুজরাত! আহমেদাবাদে শতরান বর্মার, ১০০ রানে গুটিয়ে গিয়ে লজ্জার হার গিলের দলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে...

Vaibhav Suryavanshi IPL 2026 | লক্ষ্য এবার টিম ইন্ডিয়ার নীল জার্সি! ইডেন মাতিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বিস্ময় বালক বৈভব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেনে রাজস্থান রয়্যালস হারলেও বৈভব...