Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের সমর্থন এবং প্রশিক্ষণ দিয়েছে ইসলামাবাদ। অবশেষে একথা স্বীকার করতে বাধ্য হল পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘ বহু বছর ধরেই করে আসছে ভারত। এ বার সেই অভিযোগে সিলমোহর দিলেন পাকিস্তানের খোদ প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তিনি এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাওয়াজা এই নিকৃষ্ট কাজের দায় চাপিয়েছেন আমেরিকা এবং পশ্চিমি বিশ্বের দেশগুলির উপর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’কে দেওয়া একটি সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, “গত তিন দশক ধরে দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের আর্থিক সহায়তা করার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কাজ করা হয়েছে আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমি বিশ্বের দেশগুলিকে শায়েস্তা করতে। জন্য এই ভুল কাজের জন্য পাকিস্তানকে ভুগতে হচ্ছে।”

পহেলগাঁওয়ে ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারতকেই দুষেছেন প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তাঁর দাবি, ভারত পাকিস্তান এবং গোটা অঞ্চলে সমস্যা তৈরি করতে চাইছে। এই জঙ্গি হামলার পিছনে লস্কর-ই তৈবার হাত রয়েছে বলে তাঁর জানা নেই। তিনি কোনও দিন টিআরএফ-এর নাম শোনেননি। পাক সরকার এই ঘটনার নিন্দা জানায়। তাঁর আরও দাবি, পাকিস্তান কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার। ভারত ‘সামরিক প্রত্যাঘাত’ করলে তার ফল দুই দেশের জন্যই ভয়াবহ হবে। তিনি বলেন, “দু’টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত বাধলে তা সব সময়েই ভয়ের কারণ।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...