Pakistan | আফগানদের হাতে ২৩ সেনার মৃত্যুর কথা মেনে নিল পাকিস্তান, কী ব্যাখ্যা ইসলামাবাদের?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে পাকিস্তানে (Pakistan) হামলা চালিয়েছে আফগানিস্তানের তালিবানি সেনা। তাদের হাতে প্রাণ হারিয়েছেন ২৩ জন পাক সেনা। সেকথা মেনে নিল ইসলামাবাদ। পালটা তাদের হামলায় ২০০ জন তালিবান এবং তাদের সহযোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হল।

পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, রাতভর সংঘর্ষে ২৩ জন পাক সেনা শহিদ হয়েছেন। জখম একাধিক। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০০-র বেশি তালিবান, টিটিপি, বালুচ সদস্যের মৃত্যু হয়েছে। জখম একাধিক। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের (Afghanistan) এই হামলার একেবারেই অর্থ ছিল না। তাদের তরফে কোনো প্ররোচনা দেওয়া হয়নি। তালিবানের একটি শাখা পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন সক্রিয়। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ভারত এই গোষ্ঠীকে সমর্থন করে। রবিবারের বিবৃতিতেও সে কথা বলা হয়েছে। আফগানিস্তানের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে পাকিস্তান।

প্রসঙ্গত, শনিবার রাতে খাইবার পাখতুনখোয়ার আঙ্গুর আড্ডা, বাজৌর, খুররম, দির, চিত্রাল এবং বালোচিস্তানের বাহরাম চাহ এলাকায় পাক-আফগান সীমান্তে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিবৃতিতে বলা হয়েছে, আত্মরক্ষার্থে পালটা জবাব দিয়েছে পাক বাহিনী। গত বৃহস্পতিবার কাবুলে বোমা ফেলা হয়। ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে তালিবান সরকার। তারই জবাবে শনিবার পাক সীমান্তে হামলা চালানো হয়েছে বলে দাবি কাবুলের।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...