মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Pakistan | উদ্বোধনের দিনই শপিংমলে লুটপাট! অবাক কাণ্ড পাকিস্তানে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবাক কাণ্ড পাকিস্তানে! উদ্বোধনের দিনই কার্যত লুটপাট চলল করাচির (Karachi) একটি শপিংমলে (Shopping mall)। জনতার ভিড় এসে ভাঙচুর এবং লুটপাট চালায় শপিংমলটিতে। যার ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ থাকা সত্বেও নিয়ন্ত্রণে আনা যায়নি জনতাদের। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়(যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)।

জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistan) এক ব্যবসায়ী শপিংমলটি তৈরি করেছিলেন। যিনি পাকিস্তানের বাসিন্দা হলেও কর্মসূত্রে বিদেশে থাকেন। ওই শপিংমলটি পাকিস্তানের সবচেয়ে বড় ‘থ্রিফট স্টোর’ (Thrift store) হিসাবে খোলা হয়েছিল। এই থ্রিফট স্টোরের পোশাক এবং বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রের দাম খুবই কম রাখা হয়েছিল। শপিংমলটি উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার চালানো হয়েছিল। তাই কম দামে জিনিস কেনার লোভে উদ্বোধনের দিন শপিং মলে ভিড় জমান করাচির হাজার হাজার বাসিন্দা। সেই ভিড় সামাল দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। একটা সময়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা জিনিসপত্র শেষ হওয়ার ভয়ে কার্যত লুটপাট চালায় শপিংমলে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের মাঝেই একদল জনতা লাঠি-পাথর নিয়ে হাজির হয়ে ভাঙচুর চালায়।

ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভিড় দোকানে যাতে ঢুকতে না পারে সেজন্য কাঁচের দরজা আটকানোর ব্যর্থ চেষ্টা করছেন কর্মীরা। তবে তাঁদের ঠেলে ভেতরে ঢুকে পড়েন বহু পুরুষ, মহিলা এবং শিশু। এরপরই যে যার ইচ্ছে মতো জিনিসপত্র, পোশাক তুলে নিতে থাকেন। প্রায় আধ ঘণ্টার মধ্যে ওই শপিং মলের সব জিনিস শেষ হয়ে যায় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ভিডিওগুলি ভাইরাল হতেই অনেকে এই কাজের নিন্দায় সরব হয়েছেন। আবার অনেকে হাসিঠাট্টা করেছেন পাক জনতার এই কাজ দেখে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...

US-India Tech Alliance | ভারতই ‘মোস্ট ইম্পর্ট্যান্ট’! সেমিকন্ডাক্টর জোটে যোগ দিতে ভারতকেও টানতে চায় আমেরিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব রাজনীতি ও প্রযুক্তির আঙিনায়...

Trump’s Venezuela Takeover | ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ট্রাম্প! তেলের পর এবার ক্ষমতা দখলের নয়া ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতির সমস্ত সমীকরণ ওলটপালট...

Anti-Drone Operations India | সীমান্তে ড্রোনের দাপট: নওশেরা থেকে সাম্বা, পাক ড্রোন লক্ষ্য করে ভারতীয় সেনার গুলিবর্ষণ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ রেখায় ফের সক্রিয় হয়ে...