Pakistan | ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, আন্তর্জাতিক মহলের সাহায্য প্রার্থনা পাকিস্তানের!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। এবার নাকি আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ (Islamabad)। পাক অর্থমন্ত্রক এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, আন্তর্জাতিক সঙ্গীদের থেকে আরও ঋণ চাইছে পাকিস্তান। যদিও বিষয়টি ভুয়ো বলে দাবি করা হয়েছে সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। বলা হয়েছে, হ্যাক করা হয়েছে ওই ওয়েবসাইট।

গতকাল রাত থেকে লাগাতার ভারতীয় আকাশ সীমায় ঢুকে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রত্যেকটি হামলাই ব্যর্থ করে ভারতীয় এয়ার ডিফেন্স। শুধু তাই নয়, যুদ্ধ বিমানের মাধ্যমেও হামলার ছক কষেছিল ইসলামাবাদ। তাও ব্যর্থ হয় ভারতীয় সেনার তৎপরতায়। উলটে পাক যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। সূত্রের খবর, এক পাক যুদ্ধ বিমান পাইলটও ভারতের কব্জায়। এসবের মাঝে এমন পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায়।

তবে এই দাবি ভুয়ো হলেও পাকিস্তান আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফের দ্বারস্থ হয়েছে। শনিবারই আইএমএফ বোর্ডের সঙ্গে এক জরুরি বৈঠকে বসতে চলেছে ইসলামাবাদ। যদিও ভারতের তরফে বারবার আইএমএফকে (IMF) চাপ দেওয়া হচ্ছে যেন প্রতিবেশী দেশকে আর অর্থসাহায্য না করা হয়। কারণ তাতে পরোক্ষে মদত হবে জঙ্গি গোষ্ঠীগুলির। এখন দেখার আইএমএফ পাকিস্তানকে ঋণ দিতে রাজি হয় কিনা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

HS Result 2026 | আদৃতের জয়ে ‘শুভেন্দু-বার্তা’: উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর মহাকাশ জয়ের স্বপ্ন!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিকের (HS Result 2026)...

Samik Bhattacharya reaction | মমতাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান: কার কৃতকর্ম? বিস্ফোরক দাবি শমীকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High...

SIR | ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন! তালিকায় নেই হিমাচল-কাশ্মীর-লাদাখ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকা আধুনিকীকরণ করা...

Rathindra Bose | চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে সোজা বিধানসভার স্পিকার! কে এই উত্তরবঙ্গের বিজেপি নেতা রথীন্দ্র বসু?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার হিসেবে...