বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Pakistan’s F-16 Fleet | পাক এফ-১৬ ফ্লিটে আমেরিকার ‘বুস্টার ডোজ’, সতর্ক দিল্লি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধু ট্রাম্প ফিরতেই যেন অকাল বসন্ত পাকিস্তানে (Pakistan)! ভারতের ওপর যখন শুল্কের চোখ রাঙানি, ঠিক তখনই ইসলামাবাদের ঝুলিতে এল ৬৮৬ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৭০০ কোটি টাকা) বিশাল প্রতিরক্ষা প্যাকেজ। পেন্টাগন জানিয়ে দিল, পাকিস্তানের পুরনো F-16 ফ্লিটকে (Pakistan’s F-16 Fleet) একেবারে নতুনের মতো ঝকঝকে করে তুলতে আধুনিক টেকনোলজি দেবে তারা।

ব্যাপারটা ঠিক কী? আমেরিকা (US) বলছে, সন্ত্রাস দমনে পাকিস্তানের হাত শক্ত করতেই এই সাহায্য। এই প্যাকেজে থাকছে অত্যাধুনিক ‘লিংক-১৬’ ডাটা সিস্টেম, যা যুদ্ধক্ষেত্রে নিমেষে মিত্রশক্তির সঙ্গে তথ্য আদানপ্রদান করতে পারে। সঙ্গে থাকছে উন্নত এভিওনিক্স ও ক্রিপ্টোগ্রাফিক ইকুইপমেন্ট। সোজা কথায়, ২০৪০ সাল পর্যন্ত পাকিস্তানের এই ‘লোহার চিল’গুলোকে আকাশে ওড়ার লাইসেন্স দিয়ে দিল ট্রাম্প প্রশাসন।

ভারতের চিন্তা কোথায়? দিল্লি ভালোই জানে, এফ-১৬ এর মুখটা আদতে কোনদিকে ঘোরানো থাকে। অতীতেও দেখা গিয়েছে, ‘সন্ত্রাস দমন’-এর নাম করে নেওয়া এই মারণাস্ত্র ভারতের বিরুদ্ধেই ব্যবহার করেছে পাকিস্তান। বিশেষ করে মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের বিমানবাহিনীর যে ক্ষতি হয়েছিল বলে শোনা যায়, আমেরিকার এই প্যাকেজ যেন তাতে মলম লাগানোরই চেষ্টা।

একদিকে মোদির ‘ঘনিষ্ঠ বন্ধু’ ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে পাকিস্তানের ‘ত্রাতা’ ট্রাম্প—এই দ্বিমুখী নীতিই এখন সাউথ ব্লকের নতুন ‘নাইটমেয়ার’। ট্রাম্প ২.০ জমানায় ওয়াশিংটন-ইসলামাবাদ এই নতুন সমীকরণ কি এশিয়ার ক্ষমতার ভারসাম্য টলিয়ে দেবে? উত্তর দেবে সময়। আপাতত দিল্লির কপালে চিন্তার ভাঁজ কিন্তু বেশ গভীর!

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty | রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর ছক ছিল মমতার ফাইলে! ভাতারের সভা থেকে বিষ্ফোরক মিঠুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে...

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...