বাড়ি ফিরলেন পিটিআই প্রধান, পুলিশকর্তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

শেষ আপডেট:

ইসলামাবাদ: বাড়ি ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দিন হাজতে থাকার পর শনিবার লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছান তিনি। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ভোরে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে জামান পার্কের বাড়িতে পৌঁছান ইমরান। এদিকে, বাড়ি পৌঁছে ইসলামাবাদ পুলিশের ইনস্পেক্টর জেনারেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন তিনি। পিটিআই প্রধানের দাবি, কিছুতেই তাঁকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে বেরোতে দিচ্ছিলেন না ওই পুলিশকর্তা। জামিন পাওয়ার পরও নিরাপত্তার অজুহাতে তাঁকে প্রায় তিনঘণ্টা ধরে আটকে রাখা হয়। যদিও পুলিশের তরফে এবিষয়ে কিছু বলা হয়নি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pulwama attack mastermind dead | পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হামজা বুরহান, দাবি রিপোর্টে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ (Pulwama...

H-1B Visa | মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে দেদার ছাঁটাই, এইচ-১বি ভিসার জাঁতাকলে চরম অনিশ্চয়তায় ভারতীয় কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটি ই-মেইলেই যেন ওলটপালট হয়ে...

Robot Revolution In China | প্রযুক্তির চরম বিস্ময়! ৩ বছরেই তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্টেশন, নেপথ্যে এআই ও রোবটিক্স

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন এখন...

Trump VS Netanyahu | ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু চরম সংঘাত, ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা

উত্তরবঙ্গ সংনবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধকে (Iran War) কেন্দ্র...