বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

Palaash Muchhal | বিয়ে স্থগিত, উঠেছে ‘প্রতারণা’র অভিযোগও! এরই মাঝে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পলাশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ২৩ নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে চার হাত এক হওয়ার কথা ছিল সুরকার পলাশ মুচ্ছলের (Palaash Muchhal)। কিন্তু শেষ মুহূর্তে স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। এরপরই সামনে এসেছে পলাশের নামে প্রতারণার অভিযোগও। যা নিয়ে রীতিমতো তোলপাড় নেটপাড়া। এবার এরই মাঝে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) আশ্রমে দেখা গেল সুরকারকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, মাস্ক পরে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বসে তাঁর বাণী শুনছেন পলাশ। সকলের সঙ্গেই বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর হাতের মেহেন্দি ও কোঁকড়ানো চুল দেখেই নেটিজেনরা পলাশকে চিনতে পেরেছেন। প্রতারণার অভিযোগের বিতর্কের মাঝেই পলাশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা। সহানুভূতি পাওয়ার জন্য আধ্যাত্মিক হয়ে ওঠার ‘নাটক’ করছেন বলেও অনেকে কটাক্ষ করেছেন পলাশকে।

গত ১ ডিসেম্বর মুম্বই বিমানবন্দরে পলাশকে তাঁর মায়ের সঙ্গে দেখা গিয়েছিল। এরপরই জল্পনা ছড়িয়ে পড়ে আগামী ৭ ডিসেম্বর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি ও পলাশ। কিন্তু স্মৃতির ভাই শ্রবণ মান্ধানা সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, এখনও বিয়ে স্থগিতই রয়েছে। এই পরিস্থিতিতে তারকা জুটির বিয়ে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

প্রসঙ্গত, এর আগে প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন বহু তারকা। সেই তালিকায় রয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও। আর এবার পলাশকেও দেখা গেল সেখানে। ব্যক্তিগত জীবনে ঘটে চলা সমস্যার থেকে মুক্তি পেতেই প্রেমানন্দজির কাছে ছুটে গিয়েছেন সুরকার, এমনটাই মনে করছে নেটপাড়া।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Zaira Wasim | তরুণীর হিজাব টেনে বিতর্কে নীতীশ! ‘ক্ষমা চাওয়া উচিত’, বললেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মের কারণে বহুদিন আগেই অভিনয়...

Subhasree Ganguly | ‘আমি কি মাঠের কোথাও ছিলাম?’, ট্রোলড হতেই যুবভারতী কাণ্ড নিয়ে মুখ খুললেন শুভশ্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত শনিবার যুবভারতীতে লিওনেল মেসির...

Rob Reiner | রব রেইনার হত্যাকাণ্ডঃ গ্রেপ্তার পরিচালকের ছেলে, পারিবারিক কলহ থেকেই কি চরম পরিণতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলিউডের প্রখ্যাত ব্যক্তিত্ব রব রেইনার...

Ankita Lokhande | অঙ্কিতা লোখান্ডের শ্বশুরবাড়িতে জিএসটি দল! কোন অপরাধে জরিমানা?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড তথা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী...