সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান! নেপথ্যের কারণ ঘিরে ধোঁয়াশা

শেষ আপডেট:

আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার পানাগড় সেনা ছাউনি থেকে এক সেনা জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। মৃতের নাম পূষ্পেন্দ্র সিং (৪৮)। বাড়ি হরিয়ানায়। তিনি পরিবারের সদস্যদের নিয়ে পানাগড় সেনা আবাসনে থাকতেন। ওই জওয়ান নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য়দিনের মতো শুক্রবার রাতেও পূষ্পেন্দ্র সিং সেনা ছাউনিতে ডিউটিতে ছিলেন। আচমকাই তাঁর সহকর্মীরা গুলির শব্দ পান। তাঁরা দৌড়ে গিয়ে দেখেন পূষ্পেন্দ্র রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশেই পড়ে তাঁর সার্ভিস রিভলভার। সঙ্গে সঙ্গে তাঁকে সেনা ছাউনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপরই সেনাবাহিনীর তরফে বুদবুদ থানায় খবর দেওয়া হয়। পুলিশের অনুমান, ওই সেনা জওয়ান কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। এর জেরে তিনি নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। যদিও এ বিষয়ে সেনা ছাউনির আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...