পঞ্চায়েতের হেপাজতে ত্রাণের ত্রিপল, বিপাকে ঝড়ে ক্ষতিগ্রস্তরা

শেষ আপডেট:

রাঙ্গালিবাজনা: ঝড়ে ক্ষয়ক্ষতির পর প্রশাসন ত্রিপল দিলেও ৬ দিন পরও সেগুলি পৌঁছাল না ক্ষতিগ্রস্তদের কাছে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের একাধিক সদস্য নিজেদের কাছে সেগুলি জমা রেখেছেন। এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনেকের ঘরের চালা এখনও ভাঙা। কেউ কেউ কোনওরকমে টাকা পয়সা জোগাড় করে জিনিসপত্র কিনে ঘরের চালা মেরামত করতে শুরু করেছেন। ত্রাণ না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকায়। ত্রিপল না পেয়ে ক্ষোভ বাড়ছে রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েত এলাকাতেও। তৃণমূল সূত্রের খবর,  রাঙ্গালিবাজনায় কয়েকটি ত্রিপল ইতিমধ্যেই বিলি করা হয়েছে।

শনিবার রাতে ঝড়ে খয়েরবাড়ি ও রাঙ্গালিবাজনা গ্রামে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এগুলির মধ্যে শ’দেড়েক বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। অথচ রবিবারই মাদারিহাট বীরপাড়া ব্লক প্রশাসন ত্রিপলগুলি খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সূত্রের খবর, ত্রিপলগুলি গ্রামপঞ্চায়েত সদস্যদের কাছে জমা রয়েছে।

জনপ্রতিনিধিদের বক্তব্য, আরও ত্রিপল দরকার। সোমবার আরও কিছু ত্রিপল পাওয়া যাবে। একসাথে সব ত্রিপল বিলি করা হবে। ক্ষতিগ্রস্ত হননি,  কিংবা নামমাত্রই ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন অনেকেই ত্রিপল চাইছেন। ভোটের মুখে তাদের প্রত্যাখ্যান করারও সাহস পাচ্ছেন না নেতা, পঞ্চায়েতরা। তাই প্রশাসনের তরফে বিলি করা ত্রিপলগুলি নিজেদের হেফাজতে রেখেছেন তাঁরা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...

NBMCH | ক্যামেরা আছে কিন্তু চোখ নেই! উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা কি ‘হাওয়া’?

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের পরে উত্তরবঙ্গ মেডিকেল...

NBSTC | অচল হওয়ার মুখে এনবিএসটিসি! সরকারি এক নির্দেশিকায় কি থমকে যাবে উত্তরবঙ্গের চাকা?

দেবদর্শন চন্দ, কোচবিহার: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহালের ক্ষেত্রে রাজ্য সরকারের...