Panihati | ভোট-পরবর্তী হিংসার আঁচ পানিহাটিতে! বিজেপিকর্মীদের লক্ষ্য করে বোমা হামলা, জখম ৬

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার আগুনে জ্বলছে পশ্চিমবঙ্গ। আর এই হিংসার আগুনে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা। বুধবার রাতে জেলার পৃথক পৃথক স্থানে হামলা, গুলি ও বোমাবাজির ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল মধ্যমগ্রাম থেকে পানিহাটি (Panihati)। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। এবার পানিহাটিতে বোমাবাজির (Bombing) ঘটনায় জখম হলেন অন্তত ৬ জন বিজেপি সমর্থক (BJP supporters injured)।

ঘটনাটি ঘটেছে পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায়। বিজেপিকর্মীদের অভিযোগ, রাতে যখন তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন, তখনই দুটি মোটরসাইকেলে চার দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। রাত ১১টা থেকে ২টো পর্যন্ত দফায় দফায় বোমাবাজি চলে বলে অভিযোগ। এই হামলায় ৬ জন বিজেপিকর্মী জখম হন, যাঁদের বর্তমানে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। যদিও ঘাসফুল শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, ঘটনাস্থলটি আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাড়ির কাছেই অবস্থিত।

এদিকে, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান চন্দ্রনাথ রথ। হামলায় গুরুতর জখম হয়েছেন তাঁর গাড়িচালক বুদ্ধদেব বেরাও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তও পরিস্থিতি খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

হিংসার আঁচ পৌঁছেছে বসিরহাটেও। সেখানে রোহিত রায় নামে এক বিজেপিকর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গোটা জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয়বাহিনী। খড়দহ ও মধ্যমগ্রাম থানার পুলিশ তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত বড় কোনও গ্রেপ্তারির খবর মেলেনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | মমতার নিরাপত্তায় কোনও আপস নয়! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক রাশ হাতে নেওয়ার...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...