Papiya Adhikari | টালিগঞ্জে ‘বিশ্বাস দুর্গ’ চুরমার! টলিউডকে হলিউড বানানোর সংকল্প পাপিয়া অধিকারীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল টালিগঞ্জ। দীর্ঘ আধিপত্যের অবসান ঘটিয়ে অরূপ বিশ্বাসের ‘সবুজ দুর্গ’ ভেঙে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড়ের আবহে টালিগঞ্জবাসীকে (Tollygunge) এই নতুন ভোরের স্বাদ দিলেন তিনি। জয়ের পরেই তাঁর গলায় শোনা গেল টলিউডকে বিশ্বমানের স্তরে নিয়ে যাওয়ার বড় প্রতিশ্রুতি।

বিগত দেড় দশকে বারবার অভিযোগ উঠেছে যে, টলিউড বা টালিগঞ্জ স্টুডিও পাড়া এক বিশেষ রাজনৈতিক শক্তির কবজায় রয়েছে। ‘ব্যান কালচার’ থেকে শুরু করে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর একচ্ছত্র প্রতিপত্তি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেক শিল্পীই। পনেরো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বঙ্গে পদ্ম ফুটতেই এবার সেই পরিস্থিতি বদলানোর আশ্বাস দিলেন পাপিয়া। তাঁর কথায়, টলিউডে এখন আসল প্রয়োজন সঠিক কৌশল বা স্ট্র্যাটেজি।

পাপিয়া অধিকারী স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনো দলীয় বিভেদ রাখতে চান না। বরং একটি ‘বটগাছ’ হয়ে সমস্ত শিল্পী ও কলাকুশলীদের এক ছাতার তলায় নিয়ে এসে কাজ করতে চান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “টালিগঞ্জকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যে হলিউডের মানুষও অবাক হয়ে দেখবে আমাদের মগজাস্ত্র কীভাবে কাজ করছে। আমার লক্ষ্য হলো এই জায়গাটাকে ইউএসএ-র (মার্কিন মুলুক) মতো গড়ে তোলা এবং টলিউডকে (Tollywood) হলিউডের থেকেও এগিয়ে নিয়ে যাওয়া।”

একুশ সালের নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণে ব্যর্থ হলেও, ছাব্বিশের নির্বাচনে ‘পরিবর্তনের’ পালে হাওয়া লাগিয়ে বাজিমাত করেছেন পাপিয়া। যেমনটা এগারো সালে ঘটেছিল, ঠিক তেমনই ছাব্বিশের গেরুয়া সুনামিতে হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস ধরাশায়ী হলেন। ম্যাজিক ফিগার পার করে বাংলায় বিজেপির ক্ষমতা দখলের দিনে টালিগঞ্জের এই জয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এখন দেখার, পাপিয়ার এই স্বপ্নের ‘হলিউড’ কবে বাস্তবে রূপ পায়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anupam Kher | রাজ-সিমরনের মিলনের সেই রেললাইন! এত বছর পর সেখানে দাঁড়িয়ে কী চাইলেন অনুপম খের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘দিলওয়ালে দুলহানিয়া...

Trisha Krishnan | মুখ্যমন্ত্রী বিজয়ের জন্য বিশেষ বার্তা! প্রেমের গুঞ্জনের মাঝেই জল্পনা বাড়াল তৃষার পোস্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে...

Puja Banerjee | মা হতে চলেছেন পুজা বন্দ্যোপাধ্যায়, ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বার সাধ খেলেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়...