শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Paralympics 2024 | প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে জয়জয়কার ভারতের, সোনা পেলেন অবনী লখরা  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অলিম্পিকে এবার সোনা আসেনি ভারতের। ঝুলিতে এসেছে মোট ৬টি পদক। এরমধ্যে শ্যুটিংয়ে এসেছে তিনটি ব্রোঞ্জ। সোনা না পাওয়ার আক্ষেপ কিছুটা হলেও মিটল প্যারিস প্যারালিম্পিক্সে। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন ভারতের অবনী লখরা।

জানা গিয়েছে, প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন অবনী। আর ফাইনালেই নিজের পুরোনো রেকর্ড ভেঙে সোনা জিতলেন অবনী লখরা। টোকিও প্যারালিম্পিক্সে ২৪৯.৬ স্কোর ছিল তাঁর এতদিনের সেরা। এবার প্যারিসে ২৪৯.৭ স্কোর করেছেন অবনী। রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। তাঁর স্কোর ২৪৬.৮। ২২৮.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। একই সঙ্গে একই ইভেন্ট থেকে জোড়া পদক আশায় খুশির হাওয়া ভারতের ক্রীড়া মহলে।

অবনীকে নিয়ে যে ভারতের প্রত্যাশা অনেকটা ছিল তা বলাই যায়। কারণ টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ান ইভেন্টে তো তিনি সোনা জিতেইছিলেন, অন্যদিকে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ এনেছিলেন অবনী। তাই প্যারিস প্যারালিম্পিক্সে তাঁর এই নজির অবাক করেনি কাউকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...