‘আইন সঠিক পথেই যাচ্ছে’, ববিতার চাকরি বাতিল হতেই মুখ খুললেন পরেশ

শেষ আপডেট:

মেখলিগঞ্জ: ববিতার চাকরি বাতিল হতেই মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি খারিজ করেই ববিতাকে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সেই ববিতারও চাকরি গিয়েছে। এবার শিলিগুড়ির অনামিকা রায়কে সেই চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরেই পরেশ অধিকারী জানান, ‘আইন সঠিক পথেই যাচ্ছে।’ অঙ্কিতা অধিকারীর চাকরির জন্য আবেদন করা হবে কিনা এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এখনও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, অবৈধভাবে মেধা তালিকার প্রথমে উঠিয়ে নিয়ে এসে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বাড়ির কাছের সরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ববিতা সরকার। ববিতার অভিযোগের প্রেক্ষিতে আদালত পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি খারিজ করে তা ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ দেয়। এমনকি অঙ্কিতার বেতনের সব টাকা ববিতাকে দেওয়ার কথাও বলে আদালত। নির্দেশমতো সেই টাকা তিন কিস্তিতে ফিরিয়েও দিয়েছেন অঙ্কিতা। গোটা ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্যে। এরপর শিক্ষা প্রতিমন্ত্রীর পদও হারান পরেশ। কিন্তু এতদিন এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি পরেশ অধিকারী। এবার ববিতার চাকরি বাতিল হতেই দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন পরেশ। এমনকি হাইকোর্টের বেশ কিছু চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের পর নতুন করে মেয়ের চাকরি ফেরাতে আবেদনের চিন্তাভাবনাও শুরু করেছেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও।...

Train Cancelled | ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু, আরও ট্রেন বাতিলের আশঙ্কা!

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: একেই কর্মীসংকট, তার মধ্যে দিনের পর...