শনিবারই বাগদান সারতে চলেছেন রাঘব-পরিণীতি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। আগামী শনিবার অর্থাৎ ১৩ মে বাগদান সারতে চলেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সূত্রের খবর, দিল্লিতে তাঁদের বাগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫০ জন বন্ধু-বান্ধব ও আত্মীয়রা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। এখনও পর্যন্ত তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়নি। তবে এই বছরের শেষের দিকেই তারকা জুটি গাঁটছড়া বাঁধবেন বলেই মত অধিকাংশের।

গত মাসেই দু’জনকে মুম্বইয়ের এক রেস্তরাঁয় একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই দু’জনের প্রেম নিয়ে শুরু হয় জল্পনা। গত মাসে মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তখনই রটে যায় লুকিয়ে পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছেন তাঁরা। যদিও পরিণীতি বা রাঘব কেউই তাঁদের সম্পর্কের বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানান নি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...