Paris Olympics 2024 | অলিম্পিকে পদক কমেছে, তবুও ক্রীড়াবিদদের প্রশংসায় মোদি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতের ক্ষেত্রে সদ্য সমাপ্ত অলিম্পিক যে খুব একটা ভালো গিয়েছে তা বলা যাবে না। টোকিও অলিম্পিকে ৭টি পদক জিতেছিল ভারত। যার মধ্যে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার সেই সংখ্যাটা কমেছে। ভারতের ঘরে আসেনি কোনও সোনাও। চলতি অলিম্পিক থেকে মোট ৬টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। যদিও ভিনেশ ফোগাটের রুপো পাওয়ার আবেদন এখনও ক্রীড়া আদালতে বিচারাধীন। প্যারিস অলিম্পিকে মোট পাঁচটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে মনু এবং সরবজ্যোত সিংয়ের জুটি তৃতীয় স্থান পেয়েছে। এছাড়াও শুটিংয়ে স্বপ্নিল কুসালে, কুস্তিতে আমন শেরাওয়াত ব্রোঞ্জ পেয়েছেন। তৃতীয় স্থান পেয়েছে ভারতের হকি দলও। জ্যাভলিনে রুপো পেয়েছেন নীরজ চোপড়া।

রবিবার অলিম্পিকের শেষ দিনের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন ভারতের মনু ভাকের, পিআর শ্রীজেশরা। অলিম্পিকের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করায় সোশাল মিডিয়ায় পোস্ট করে অ্যাথলিটদেরকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, “প্যারিস অলিম্পিক শেষের দিন আমি ভারতের প্রতিনিধিত্ব করা প্রত্যেক অ্যাথলিটের প্রশংসা করছি। প্রত্যেক অ্যাথলিটই নিজের সেরাটা দিয়েছেন এবং তাঁদের নিয়ে দেশের সবাই গর্বিত। আমাদের ক্রীড়াজগতের বীরদের আগামী প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা জানাই।”

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Fatima Sana | রেকর্ডের পাতায় পাকিস্তানের ফতিমা সানা, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান পাক অধিনায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক...

Rishabh Pant | জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা ঋষভ পন্থের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে...

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...