’জেলে অত্যাচার হচ্ছে’,  আদালত থেকে বের হওয়ার মুখে সরব পার্থ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  জেলে অত্যাচার হচ্ছে বলে এবার অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে ঢোকার সময় ভাল মুডেই ছিলেন পার্থ। নিজের অবস্থা বোঝাতে রবীন্দ্রকবিতার আবৃত্তি করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার প্রশংশাও শোনা যায় পার্থর গলায়। কিন্তু আদালত থেকে বের হওয়ার সময় মুড বদলে যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, জেলে তাঁর উপর খুব অত্যাচার হচ্ছে। যেভাবে জেলে থাকার কথা সেভাবে থাকতে পারছেন না।

শিক্ষা দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে আলাদা করে তাঁকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার কথা নয়। তা সত্ত্বেও এতদিন আলাদা করে কোনও বড় অভিযোগ করেননি পার্থ। জেলে তাঁর জন্য ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটের ব্যবস্থা করেছেন জেল কর্তৃপক্ষ। একবার এক বন্দী তাঁকে লক্ষ্য করে নোংরা ভর্তি মগ ছুঁড়ে মারেন। পড়ে গিয়ে চোটও লাগে পার্থর। এছাড়া জেলে কোনও সমস্যার কথা শোনা যায়নি। ফলে পার্থ কেন জেলে সমস্যার কথা এদিন বললেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | জলবন্টন চুক্তি নিয়ে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক!

পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: ৯০-এর দশক থেকে চালু হওয়া অতি গুরুত্বপূর্ণ...

Howrah Station | হাওড়া স্টেশনে নাশকতার ছক? মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের নেপথ্যে ভাইরাল সিসিটিভি ফুটেজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) মিথিলা...

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

Bardhaman | ‘কাটমানি’ না দেওয়ায় আটকে গেছে ১.৫ কোটির বিল! বিস্ফোরক অভিযোগ বর্ধমানের নামী চিকিৎসকের

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi) নিয়ে বিস্ফোরক অভিযোগ...