সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Partha Chatterjee | বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়! ঠাঁই হলো লাইব্রেরি ও স্ট্যান্ডিং কমিটিতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফিরছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পশ্চিমবঙ্গ বিধানসভার সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে তাঁকে দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করা হয়েছে। বিধানসভা সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে লাইব্রেরি কমিটির পাশাপাশি আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির (Standing Committee) সদস্য করা হয়েছে।

সংসদীয় রীতি অনুযায়ী, কোনো ক্ষমতাসীন মন্ত্রী বিধানসভার কোনো স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। দীর্ঘ সময় মন্ত্রিত্বে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবেই এই কমিটিগুলোর বাইরে ছিলেন। তবে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি কেবলমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক। বিধায়ক হিসেবে তাঁর সামনে কমিটির সদস্য হওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আবারও বিধানসভায় যেতে চান এবং সংসদীয় কাজকর্মে অংশগ্রহণ করতে আগ্রহী। তাঁর সেই ইচ্ছাপ্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হলো।

শাসক শিবিরের দাবি, এটি একটি রুটিন মাফিক প্রক্রিয়া এবং বিধানসভার নিয়ম মেনেই করা হয়েছে। তবে নিয়োগ দুর্নীতির মতো স্পর্শকাতর মামলায় নাম জড়িয়ে থাকা প্রাক্তন মন্ত্রীর এই নতুন দায়িত্বপ্রাপ্তি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা এই সিদ্ধান্তকে কীভাবে দেখে, এখন সেটাই দেখার।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Shaukat Molla | ভোট না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার ও আবাসের টাকা! ভাঙড়ে বিরোধীদের খোলা চ্যালেঞ্জ শওকত মোল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত ভাঙড়ের...

Barrackpore Councilor Arrest | তৃণমূল কাউন্সিলরের লাথিতে মৃত্যু বৃদ্ধের! বহিষ্কার করল দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাগরিকরা পুরপ্রতিনিধি নির্বাচন করেন পরিষেবা...

Delhi | দিল্লির পীরাগড়ী ফ্লাইওভারে রহস্যমৃত্যু: গাড়ির ভেতর থেকে উদ্ধার ৩ জনের নিথর দেহ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির পীরাগড়ী (Peeragarhi) ফ্লাইওভারে দাঁড়িয়ে...

Bankim ghat bridge collapse | মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বঙ্কিম ঘাট সেতু! বালিবোঝাই ডাম্পারসহ মুজনাই নদীতে বিপর্যয়

ফালাকাটা: সাতসকালে নয়, একেবারে জনবহুল বিকেলের বাজারে ঘটে গেল...