Paschimbanga diwas | ১লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’, হইহই করে দিনটি পালনে উদ্যোগী সরকার ও তৃণমূল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পয়লা বৈশাখ দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschimbanga diwas) হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবসের নানান অনুষ্ঠান। যা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

বাংলা নববর্ষে সমস্ত সরকারি অফিস ছুটি। তবুও এই বিশেষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামীকাল সরকারের পক্ষ থেকে রবীন্দ্রসদনের (Rabindra Sadan) একতারা মুক্তমঞ্চে সকাল ৮টা থেকে দিনভর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে, সুব্রত বকসি (Subrata Bakshi) তৃণমূলের (TMC) রাজ্য সংগঠন থেকে শুরু করে জেলা, ব্লক ও বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার নির্দেশ দিয়েছেন। তাই তৃণমূলের নেতারা বাংলা নববর্ষে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ জুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Leader Shuvendu Adhikari) বিধানসভার বাইরে পালন করেছিলেন ‘পশ্চিমবঙ্গ দিবস।’ আবার রাজ্যের আপত্তিকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে ওইদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananada Bose) রাজভবনে পালন করেছিলেন ‘পশ্চিমবঙ্গ দিবস।’ এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ‘রাজ্য দিবস’ ঠিক করতে বৈঠক ডাকেন নবান্নে। সেই বৈঠকে ঠিক হয় বাংলা নববর্ষের দিন পালন করা হবে ‘পশ্চিমবঙ্গ দিবস।’ পরে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে সেই মর্মে প্রস্তাবও পাস করিয়ে নেয় রাজ্য সরকার। যদিও সেই প্রস্তাবের বিরুদ্ধেও ভোট দিয়েছিল পদ্ম শিবিরের বিধায়কেরা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...