BJP returns TMC party office | দখল করা অফিস ফেরাতে কালঘাম বিজেপির! তৃণমূল নেতাকে একপ্রকার ‘অনুরোধ’ করে ফেরানো হলো ঘরে

শেষ আপডেট:

পতিরাম: রাজনৈতিক পালাবদলের আবহে দক্ষিণ দিনাজপুরের পতিরামের বাউল এলাকায় তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি। সোমবার ফলাফল ঘোষণার দিন বাউল বাজারের তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দিয়েছিল কিছু অতি উৎসাহী কর্মী। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশে সেই অফিস ফেরত দিতে গিয়েই বিপাকে পড়ল স্থানীয় বিজেপি নেতৃত্ব ( BJP returns TMC party office)।

বিজেপির জেলা নেতা গৌতম চক্রবর্তী নির্দেশ দেন যে, অবিলম্বে দখল করা অফিস তৃণমূলের হাতে ফিরিয়ে দিতে হবে। মঙ্গলবার সকাল থেকে একাধিক তৃণমূল নেতাকে ফোন করা হলেও কেউ অফিস বুঝে নিতে সশরীরে উপস্থিত হতে রাজি হননি। জেলা পরিষদের কো-মেন্টর শিপ্রা নিয়োগীর মতো নেত্রীও বাড়িতে পুজো থাকার অছিলায় আসতে চাননি।

বুধবার বিকেল পর্যন্ত কেউ না আসায় অস্বস্তি বাড়ে বিজেপি শিবিরে। অবশেষে বিজেপির বুথ সভাপতি শিসেন মহন্ত একপ্রকার হাতজোড় করে বাড়ি থেকে তৃণমূলের বুথ সভাপতি দেবাশিস সরকারকে নিয়ে আসেন। এরপরই সরিয়ে ফেলা হয় বিজেপির পতাকা এবং আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে চাবি তুলে দেওয়া হয়।

বিজেপির যুব মোর্চা নেতা শুভজিৎ সরকারের দাবি, তাঁরা বারবার যোগাযোগ করলেও তৃণমূল নেতারা এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত স্থানীয় স্তরে আলোচনার মাধ্যমেই এই ‘অফিস জট’ কাটানো সম্ভব হলো। তবে কেন তৃণমূল নেতারা দলীয় অফিস বুঝে নিতে দ্বিধাবোধ করছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Nagrakata | খগেন-শংকরের ওপর হামলার স্থলেই বিজেপির বিজয় উল্লাস, তৃণমূল নেতার বাড়ির সামনে ডিজে বাজিয়ে নাচ!

নাগরাকাটা: বামনডাঙ্গা চা বাগানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে...

Nagrakata | সঙ্গিনী ও এলাকা দখলের লড়াই! নাগরাকাটা চা বাগানে দুই চিতাবাঘের সংঘাত, মৃত ১

নাগরাকাটা: ডুয়ার্সের চা বলয়ে বন্যপ্রাণের আদিম ও নৃশংস লড়াইয়ের...

Post-poll violence in Tufanganj | তুফানগঞ্জে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ! ওড়াল বিজেপি

বক্সিরহাট: ব্যালটের যুদ্ধ মিটেছে প্রায় দুই সপ্তাহ আগে, কিন্তু...