Bangla Awaas Yojana | আবাসের টাকা কোথায়? ‘দিদিকে বলো’-তে ফোন করতেই পতিরামের সঞ্জয়কে তলব বিডিও দপ্তরের

শেষ আপডেট:

পতিরাম: সরকারি তালিকায় নাম থাকা সত্ত্বেও আবাস যোজনার (Bangla Awaas Yojana) টাকা না পাওয়ার অভিযোগ তুললেন পতিরাম গ্রাম পঞ্চায়েতের মানইল এলাকার বাসিন্দা সঞ্জয় সরকার। নিজের প্রাপ্য ঘর বুঝে পেতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে নালিশ জানালেন তিনি। অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

সঞ্জয়বাবু জানান, তাঁর পৈতৃক মাটির বাড়িটি বর্তমানে জরাজীর্ণ। দুটি ঘর ইতিমধ্যেই ভেঙে পড়েছে। বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়ে পাশের একটি ছোট্ট অস্থায়ী টিনের ঘরে বসবাস করছেন তিনি। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দেওয়াল চাপা পড়ার আশঙ্কায় প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাতে হয় তাঁদের।

সঞ্জয় সরকারের দাবি, বাংলা আবাস যোজনার প্রথম দফার ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দের তালিকায় তাঁর নাম পরিষ্কারভাবে উল্লেখ ছিল। সেই ভরসায় নতুন ছাদ পাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রথম বা দ্বিতীয়— কোনো দফাতেই তাঁর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্থানীয় স্তরে বারবার তদ্বির করেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ।

কোনো পথ না পেয়ে তিনি ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন। সেখান থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। সঞ্জয়বাবু জানান, অভিযোগ জানানোর পরই বালুরঘাট বিডিও দফতর থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন প্রশাসনের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় দিন গুনছেন এই ভূমিহীন দিনমজুর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Narendra Modi | ১০ টাকার মুড়িতেই কপাল ফিরল বিক্রমের! ‘মোদী-ম্যাজিকে’ রাতারাতি সেলিব্রেটি ঝাড়গ্রামের যুবক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১২ বছর ধরে ঝাড়গ্রামে...

Samsi | মাঝরাতে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী! সামসীতে ‘ভয় দেখানোর’ অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা

মুরতুজ আলম,সামসী: মালদার রতুয়া বিধানসভার সামসী (Samsi) পঞ্চায়েত এলাকার...

Humayun Kabir | ‘চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাব!’ ডোমকলে বিরোধীদের চরম হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার, ডোমকল: বিধানসভা নির্বাচনের ঠিক মুখে রাজনৈতিক পারদ...

Shantanu Thakur | ‘বাংলাকে কাশ্মীর হওয়া থেকে রুখতে বিজেপিই ভরসা..’, ডালখোলায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের

​ডালখোলা: উত্তর দিনাজপুরের ডালখোলায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে রাজ্যের...