শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Patna | ‘ঠুমকা লাগাও, নইলে সাসপেন্ড’, পুলিশকর্মীকে লালুপুত্র তেজপ্রতাপের হুমকিতে সমালোচনার ঝড় বিহারে

শেষ আপডেট:

পাটনা: বিতর্কে জড়ালেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীর তথা আরজেডি নেতা তেজপ্রতাপ সিং যাদব। শুক্রবার নিজের সমর্থকদের সঙ্গে হোলি পালন করেন তিনি। সেখানে এক কর্তব্যরত পুলিশকর্মীকে নাচতে বাধ্য করেন তেজপ্রতাপ। এমনকি নাচতে না চাইলে ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে তেজপ্রতাপ বলছেন, ‘অ্যায় সিপাহী, এক গানা বাজায়েঙ্গে উসপে তুমকো ঠুমকা লাগানা হ্যায়।’ এরপরই তিনি হুমকি দেন, যদি তুমি না নাচো তাহলে তোমাকে সাসপেন্ড করা হবে। চাপের মুখে শেষমেশ আরজেডি কর্মীদের সঙ্গে নাচতে বাধ্য হন ওই পুলিশকর্মী।

অপর একটি অনুষ্ঠানে তেজপ্রতাপের সমর্থকরা এক ব্যক্তির প্যান্ট খুলে তাঁকে মাটিতে ধাক্কা মেরে ফেলে দেন। লালু-পুত্রের এহেন কীর্তির সমালোচনা করে জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্রসাদ বলেন, ‘বিহার বদলে গিয়েছে। তেজস্বী, তেজপ্রতাপ বা লালুপ্রসাদ যাদবের পরিবারের বাকি সদস্য যেই হোন, তাঁদের মাথায় রাখা উচিত, এই বদলে যাওয়া বিহারে এই ধরনের কাজকর্মের কোনও স্থান নেই।’ বিজেপি এবং কংগ্রেসও সমালোচনা করেছে তেজপ্রতাপের।

Categories
Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...

India-South Africa ODI series | ভারতের ভরসা রোকো, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

ভাইজ্যাগ: টস নিয়ে টেনশন। শিশির নিয়ে আতঙ্ক! অদ্ভুত এক সন্ধিক্ষণে...

IndiGo flight cancellations | হাজারেরও বেশি ফ্লাইট বাতিলে রেকর্ড, ভোগান্তি যাত্রীদের, সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমা চাইল ইন্ডিগো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এখনও স্বাভাবিক হল না ইন্ডিগোর...

Modi-Putin Meet | সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা! যৌথ সাংবাদিক সম্মেলনে মোদির মুখে ‘পহেলগাঁও’ প্রসঙ্গ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস মোকাবিলায় ভারত ও রাশিয়া...