রবিবার, ৮ মার্চ, ২০২৬

India match boycott Pakistan | শ্রীলঙ্কার ‘হুমকি’ ও আইসিসি-র চাপে কোণঠাসা পিসিবি, ভারত ম্যাচ নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের (India match boycott Pakistan) সিদ্ধান্তে অনড় থেকে এখন কার্যত আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি-র কড়া অবস্থানের পর এবার বন্ধুপ্রতীম দেশ শ্রীলঙ্কার তরফ থেকেও পরোক্ষ ‘হুমকি’ ও চাপের মুখে পড়েছেন মহসিন নকভিবাহিনীরা। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে বোর্ড।

পিসিবি সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের (SLC) সভাপতি শাম্মি সিলভা সরাসরি মহসিন নকভিকে ইমেল পাঠিয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। শ্রীলঙ্কার দাবি, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে টিকিট বিক্রি এবং সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত লভ্যাংশে বড়সড় ক্ষতির মুখে পড়বে তারা। উল্লেখ্য, গত নভেম্বর মাসে খেলোয়াড়দের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সত্ত্বেও শ্রীলঙ্কা পূর্ণ শক্তি নিয়ে পাকিস্তান সফর করেছিল। সেই ‘ঋণ’ মনে করিয়ে দিয়ে এবার দ্বীপরাষ্ট্রটি দাবি করেছে যে, পাকিস্তানের জেদের কারণে তাদের আর্থিক ক্ষতি হওয়া কোনোভাবেই কাম্য নয়।

পিসিবি প্রধান মহসিন নকভি শনিবার দেশে ফেরার পর জানিয়েছেন, শ্রীলঙ্কার অনুরোধ বাতিল করা হয়েছে বলে যে খবর রটেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং বন্ধুরাষ্ট্রের এই আবেগকে তাঁরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তবে এই সিদ্ধান্ত যেহেতু এখন আর কেবল ক্রিকেটীয় স্তরে সীমাবদ্ধ নেই, তাই নকভি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন। সরকারি সবুজ সংকেত পেলেই ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানের চূড়ান্ত অবস্থান পরিষ্কার হবে।

ক্রিকেট মহলের মতে, একদিকে আইসিসি-র আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞার ভয়, অন্যদিকে শ্রীলঙ্কার মতো বন্ধু দেশের চাপ—সব মিলিয়ে পাকিস্তান এখন শাঁখের করাতের মুখে। সোমবারের বৈঠকেই নির্ধারিত হবে পাকিস্তান তাদের বয়কট সিদ্ধান্তে অনড় থাকবে না কি বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে নতিস্বীকার করবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...