খড়িবাড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস (Bus) ধাক্কা মারল এক যুবককে। এর জেরে গুরুতর আহত হয়েছেন তিনি। রবিবার এই ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির চক্করমারির রাজ্য সড়কে। এই কারণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
আহত ওই যুবকের নাম রাজু মজুমদার। তিনি খড়িবাড়ির চক্করমারি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী বাস দেবীগঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দেশ্য যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা বাসিন্দাদের তৎপরতায় আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবকের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়তই এখানে বাসের গতিবেগ বেশি থাকে। এর ফলে এই এলাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে।



